শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাইন্সল্যাবে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির মধ্যেও সোমবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অবরোধ করছেন তারা। 

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১২:৩৪ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির মধ্যেও সোমবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অবরোধ করছেন তারা। 

আজ মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড়ে অবরোধ করেন। এ সময় তারা শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন।

সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ১১টার পর থেকেই শিক্ষার্থীরা সাইন্সল্যাব এলাকায় জড়ো হতে শুরু করেন। পরে বেলা ১১টা ৪০ মিনিটে তারা সড়কে নেমে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় না নিয়েই সোমবারের এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা ভোগান্তির শিকার হয়েছেন। কোথাও জলাবদ্ধতা, কোথাও দীর্ঘ যানজট, আবার কোথাও বিকল্প উপায়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হয়েছে। অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ের অনেক আগেই বাসা থেকে বের হলেও নানা প্রতিবন্ধকতার কারণে কেন্দ্রে পৌঁছাতে দুর্ভোগ পোহান।

এদিকে বিক্ষোভ কর্মসূচি কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশপাশের বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

রাজধানীর পশ্চিম জুরাইনে একটি হেফজ মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে কীভাবে সে ছাদ থেকে নিচে পড়ে গেছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।
রাজধানীর খিলগাঁও ধানাধীন বাসাবো এলাকায় ঝুট তুলার একটি টিনশেড গোডাউনে রোববার দুপুরের আগে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এ আগুন নিয়ন্ত্রণে এনেছে। 
রাজধানীর শ্যামপুরের ঢাকা হাইওয়ে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বিনা বেগম (৩৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায়...
ময়লা পরিষ্কার করতে গিয়ে হামলার শিকার হচ্ছেন ঢাকা উত্তরের পরিচ্ছন্নতা কর্মীরা। মহল্লায় অস্ত্রের মহড়া দিচ্ছে সন্ত্রাসীরা, ভাঙচুর করা হচ্ছে ময়লার গাড়ি। অভিযোগ পাওয়া গেছে, ময়লা বাণিজ্যের নিয়ন্ত্রণ ও...
সরকারিভাবে সারের কোনো সংকট নেই বলা হলেও মাঠের চিত্র ভিন্ন। সারের অভাবে প্রতিদিনই বাড়ছে কৃষকের ভোগান্তি। চাষিদের অভিযোগ, ডিলারের কাছে সার না মিললেও খুচরা দোকানে চড়া দামে কিনতে হচ্ছে। অসাধু ব্যবসায়ী...
টানা তিন দফা কমার পর এবার দেশের বাজারে সোনার দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।
নাটোরে আনারুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এই ঘটনাটি ঘটে।
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দলুগাজীর মোড় এলাকায় লোকাল বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে...
লোডিং...

এলাকার খবর