বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৮:১০ এএম

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ বন্যায় এবং পাহাড় ধসে ৭ জেলায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। আহত ৩৯ জন। সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, বর্তমানে ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি আছে। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা ও পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬ লাখ ৯ হাজার ৪১১ জন।

প্রাণ হারানো ৫৪ জনের মধ্যে ৩১ জনই মারা গেছেন কক্সবাজারে। এছাড়া চট্টগ্রামে ১৩, বান্দরবানে ৬, রাঙামাটিতে ৩ ও মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারিভাবে ১ হাজার ৪২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে এরই মধ্যে আশ্রয় নিয়েছেন ৩৮ হাজার ৪২২ জন।

টানা বৃষ্টি ও উজানের ঢলে হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোণাসহ দেশের ৯ জেলায় নদ-নদীর পানি বাড়ছে। কোথাও পানি বিপৎসীমার কাছাকাছি, কোথাও তা অতিক্রম করেছে। নতুন করে বন্যার শঙ্কায় উদ্বেগ বাড়ছে।
কুমিল্লা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, আগামী পরীক্ষার জন্য কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা কুমিল্লা নগরীর অজিত গুহ...
চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য অঞ্চলের বন্যাকবলিত এলাকায় পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন দুর্গতরা। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্গম এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসহায়তা পৌঁছাতে বেগ পেতে...
বন্যার পানি কমলেও চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য জেলাগুলোতে দুর্ভোগ কাটেনি। জলাবদ্ধতা, বিচ্ছিন্ন যোগাযোগ, ফসলের ক্ষতি এবং পানিবাহিত ও চর্মরোগ সংক্রমণের শঙ্কা বেড়েছে।
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে বেড়াতে গিয়ে গৃহবধূ গণধর্ষণ মামলায় রায় ঘোষণা আজ মঙ্গলবার। দুপুরে সিলেট দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ চার মন্ত্রীর পদত্যাগ চাইলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক...
ইরানের সাথে চলমান সংঘাতের কারণে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত। সামরিক বিশেষজ্ঞদের মতে, বর্তমান হারে অভিযান চলতে থাকলে ভবিষ্যতে চীন বা উত্তর কোরিয়ার সাথে সংঘাতে জড়ালে...
ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল রাতে। মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। এমবাপে, দেম্বেলে, ওলিসেকে নিয়ে আসরের সেরা আক্রমণভাগ ফ্রান্সের। অন্যদিকে ইয়ামাল, ওয়ারসাবালরা ছন্দময় ফুটবল খেলছে। বিশ্বকাপের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর