অল্প বৃষ্টিতেই ডুবছে ঢাকা, খাল দখলমুক্তিতে সমাধান দেখছেন বিশেষজ্ঞরা

মাত্র এক শ মিলিমিটার বৃষ্টিতেই রাজধানীর অলিগলি থেকে শুরু করে অভিজাত এলাকা, ব্যাংকপাড়া ডুবে যাচ্ছে। স্থবির হয়ে পড়ছে পুরো শহর। ঢাকার ৫০টি খালের মধ্যে কয়েকটি দ্রুত দখলমুক্ত করতে না পারলে, জলাবদ্ধতা থেকে মুক্তি নেই বলছেন বিশেষজ্ঞরা। আর ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলছেন, ড্রেন ব্যবস্থাপনার দুর্বলতা ও যত্রতত্র পলিথিন ফেলায় নামতে পারছে না পানি।

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১১:০৬ এএম

মাত্র এক শ মিলিমিটার বৃষ্টিতেই রাজধানীর অলিগলি থেকে শুরু করে অভিজাত এলাকা, ব্যাংকপাড়া ডুবে যাচ্ছে। স্থবির হয়ে পড়ছে পুরো শহর। ঢাকার ৫০টি খালের মধ্যে কয়েকটি দ্রুত দখলমুক্ত করতে না পারলে, জলাবদ্ধতা থেকে মুক্তি নেই বলছেন বিশেষজ্ঞরা। আর ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলছেন, ড্রেন ব্যবস্থাপনার দুর্বলতা ও যত্রতত্র পলিথিন ফেলায় নামতে পারছে না পানি।

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা পানির নিচে তলিয়ে তৈরি হয় জলাবদ্ধতা। পুরান ঢাকা থেকে শুরু করে অভিজাত গুলশান-বনানী যেনো রূপ নেয় সমুদ্রে। ধানমন্ডি-শাহজাহানপুর কিংবা ব্যাংকপাড়া মতিঝিলও হয় জলমগ্ন।

জলজটের কারণে সবচেয়ে ভোগান্তিতে স্কুল-কলেজের শিক্ষার্থী এবং অফিসগামী মানুষ। গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে নিতেও পড়তে হচ্ছে বিপাকে।

বর্তমানে ১০০ মিলিমিটার বৃষ্টিপাতেই পানি জমে স্থবির হয়ে পড়ে রাজধানী। ঢাকার ৫০টি খালের অন্তত ৫ থেকে ৭টি বড় খাল দখলমুক্ত করে দ্রুত খননের তাগিদ বিশেষজ্ঞদের। 

সামান্য বৃষ্টিতে ডুবে যাচ্ছে ঢাকার ব্যস্ততম সড়ক। ছবি: ভিডিও থেকে নেওয়াবুয়েটের পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান বলেন, ‘যে খালগুলো অবশিষ্ট আছে, সেই খালগুলো আমরা বা নিজেরা ময়লা আবর্জনা ফেলে খালগুলোর পানি পরিবহন ক্ষমতা কমিয়ে ফেলেছি। ডাব, চিপস ইত্যাদি খেয়ে সেগুলোর অবশিষ্ট আমরা ড্রেনে ফেলে দিচ্ছি। সেগুলো ড্রেনে জমছে তারপর সেখান থেকে খাল।’ 

আর, আরবান ড্রেনেজ মডেলিং বাস্তবায়ন করতে পারলে জলাবদ্ধতা দূর করা সম্ভব বলেও জানান বিশেষজ্ঞরা।

বুয়েটের ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের অধ্যাপক ড. এ. কে. এম. সাইফুল ইসলাম বলেন, ‘নগর বন্যা ফোকাস করতে পারলে ভালো হয়। কিন্তু উন্নয়ন বোর্ডের একটি ডিপার্টমেন্ট আছে তারা নদীর বন্যা ফোকাসড করছে। কিন্তু শহরে নগর বন্যা কিন্তু অনেক হচ্ছে। আরবান ড্রেনেজ মডেলিং করলে এটা ইজিলি করা যায়। এই ক্যাপাসিটি আমাদেরও আছে।’

রাজধানীর শহরগুলোতে রাস্তায় জমে যাচ্ছে পানি। ছবি: ভিডিও থেকে নেওয়াএদিকে ৩৩টি স্পটে অল্প বৃষ্টিতেই পানি জমে বলে জানান ডিএসসিসি প্রশাসক। সমাধানে পলিথিন নিষিদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর পদক্ষেপ চান তিনি। 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘সমস্যাটা হয়ে গেছে পলিথিন। এটার ব্যাপারে আমাদের একটা আন্দোলন করতে হবে। আমি প্রধানমন্ত্রী ও পরিবেশ মন্ত্রীকে বলব–এই বিষয়ে যেন সরকার কঠোরভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করেন।’

পুরান ঢাকা ও পিলখানা এলাকায় পানি নিষ্কাশণে নালাগুলো সংস্কারের পরিকল্পনা ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষের।

টানা চার দিনের ভারি বৃষ্টিতে জলাবদ্ধতার মধ্যে রয়েছে রাজধানী ঢাকা। বৃষ্টির পানিতে রাজধানীর অভিজাত এলাকাও ডুবেছে গেছে। এতে চরম ভোগান্তিতে নগরবাসী। আজ মঙ্গলবারও বৃষ্টির পানি অপসারণ করতে পারেনি সিটি...
মতবিনিময় সভায় ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী সাংবাদিকদের বলেন, সরকারের উচ্চপর্যায়, প্রশাসন ও পুলিশের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। তারা সর্ব্বোচ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত...
ঢাকার ডেমরার একটি মাদ্রাসায় বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ঘুমিয়ে থাকা পাঁচ শিক্ষার্থী দগ্ধ ও আহত হয়েছে। চারজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউট এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টানা বৃষ্টি ও উজানের ঢলে হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোণাসহ দেশের ৯ জেলায় নদ-নদীর পানি বাড়ছে। কোথাও পানি বিপৎসীমার কাছাকাছি, কোথাও তা অতিক্রম করেছে। নতুন করে বন্যার শঙ্কায় উদ্বেগ বাড়ছে।
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারা। দুজনের বয়স ১ বছরের কম।
নরসিংদীর পলাশে রাস্তা থেকে তুলে নিয়ে সাখাওয়াত হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহতের পাশাপাশি কামড় দিয়ে কানে জখমের অভিযোগ উঠেছে মহিউদ্দিন চিশতিয়া নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে । 
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট-নলচিরা ঘাট চলাচলকারী ফেরি মহানন্দা যাত্রী ও যানবাহন নিয়ে মেঘনা নদীর চরে আটকা পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে বেড়াতে গিয়ে গৃহবধূ গণধর্ষণ মামলায় রায় ঘোষণা আজ মঙ্গলবার। দুপুরে সিলেট দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করবেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর