তীব্র গ্যাস সংকটে জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। সিএনজি স্টেশনগুলোতে কয়েক ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস পাচ্ছে না চালকেরা। সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে, কক্সবাজারে এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে সারা দেশেই গ্যাস সরবরাহ কম।
শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে গ্যাস সংকটের চিত্র। গ্যাসের স্বল্পতার কারণে বন্ধ রয়েছে একাধিক সিএনজি স্টেশন। স্বল্প চাপে খোলা স্টেশনগুলোতেও পরিমাণ মতো গ্যাস গ্যাস পাচ্ছে না চালকেরা। অর্ধেকেরও কম গ্যাস নিয়ে ফিরতে হচ্ছে তাদের।
এদিকে স্টেশন কর্তৃপক্ষ বলছে, কক্সবাজারের মহেশখালিতে এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে গ্যাস সংকট তৈরি হয়েছে। এই সমস্যার সমাধান কোথায় জানেন না তারা। গ্যাস না পেয়ে অনেকে তেল নিচ্ছে অনেকে যার ফলে দীর্ঘ হচ্ছে তেলের সারি।
এর আগে ২১ জুলাই মহেশখালীতে এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনালে আগুন লাগার পর থেকেই বন্ধ রয়েছে। টার্মিনালটি বন্ধ থাকায় দেশে দৈনিক ৫০ কোটি ঘনফুটেরও বেশি ঘাটতি তৈরি হয়েছে।