চলমান গ্যাস সংকটে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও ভোগান্তির চিত্র দেখা গেছে রাজধানীর গ্যাস পাম্পগুলোতেও। সিএনজি স্টেশনে চাপ না থাকায় যানবাহনে মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস।
সকাল থেকেই ঢাকার বিভিন্ন সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ সারি। তবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের।
চালকেরা বলছেন, আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ভাড়ায় চালিত গাড়ি চালকরা। ফলে পুরো পরিবহন খাতই বিপর্যস্ত হয়ে পড়েছে।
এদিকে বাসা বাড়িতেও গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় দৈনন্দিন জীবন হচ্ছে ব্যাহত। ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।



