রাজধানীতে নার্সিং হোস্টেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম

রাজধানীর কলাবাগানের একটি ছাত্রী হোস্টেল থেকে পিংকি বিশ্বাস নামে এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত পিংকি বিশ্বাস বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি প্রফুল্ল বিশ্বাসের মেয়ে। পিংকি ধানমন্ডির আনোয়ার খান মডার্ন নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কলাবাগানের ক্রিসেন্ট রোডের ‘স্বপ্ন বিলাস’ ছাত্রী হোস্টেলে থাকতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) লিজা আক্তার জানান, শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ আনুমানিক সকাল ৮টার দিকে ক্রিসেন্ট রোডের একটি পাঁচতলা ভবনের নিচতলার কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। হোস্টেল কর্তৃপক্ষের সহযোগিতায় সিলিং ফ্যানের সঙ্গে সবুজ রঙের ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়।

এসআই লিজা আক্তার আরও জানান, ওই কক্ষে মোট তিনজন শিক্ষার্থী থাকতেন। তবে অন্য দুই শিক্ষার্থী ছুটিতে বাড়িতে থাকায় ঘটনার সময় পিংকি কক্ষে একাই ছিলেন।

পুলিশ জানায়, মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রেমঘটিত বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলার পর ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানা যেতে পারে।

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় টয়লেটের ট্যাংক থেকে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে টয়লেটে ট্যাংক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
রাজধানীর চকবাজারে ব্যাটারিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দবির আহমেদ (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে চকবাজার থানার উর্দু রোড মসজিদের সামনে এ দুর্ঘটনা হয়।
টিসিবির পণ্য নিতে কলেজের দেয়ালের পাশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিল সাধারণ মানুষ। এ সময় হঠাৎ করেই কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়েন কয়েকজন নারী-পুরুষ। স্থানীয়রা...
রাজধানীর মিরপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত সাতজন। মঙ্গলবার দুপুরে লাভ রোড-মন্দির রোড এলাকায় টিসিবির পণ্য বিক্রির সময় এ...
বেশি লাভের আশায় সংরক্ষণ করা পেঁয়াজই এখন মেহেরপুরের চাষিদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংরক্ষণাগারে পেঁয়াজ পচে নষ্ট হওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তারা। পেঁয়াজ সংরক্ষণের জন্য কৃষি বিভাগ...
মাদারীপুরের বঙ্গবন্ধু ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছ থেকে জোরপূর্বক রেজুলেশনে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠুর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র...
সামান্তা শারমিন লিখেছেন, এটুকু মনে করিয়ে দিই- আল্লাহ জুলুমকারীদের অনির্দিষ্টকালের জন্য শক্তিশালী রাখেন না। যেকোনো পরিস্থিতিতে আমি আমার সহযোদ্ধাদের সাথে আছি। 
আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে...
লোডিং...

এলাকার খবর