ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করায় আদালতে ভুল স্বীকার করেছেন আওয়ামীপন্থী সুপ্রিম কোর্টের দুই আইনজীবী।
আজ সোমবার দুপুরে ট্রাইব্যুনাল ২-এ হাজির হয়ে তাদের আইনজীবীর মাধ্যমে আদালতের কাছেই ভুল স্বীকার করেন। একই সাথে আনুষ্ঠানিকভাবে নিঃস্বার্থ ক্ষমা চাইবেন তারা। এ বিষয়ে শুনানির জন্য আগামী ২৫ জানুয়ারি দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল।
গত ১৫ সেপ্টেম্বর আওয়ামভ লীগের ওবায়দুল কাদের, নাছিম, আরাফাত, যিবলীগের পরশ, নিখিল এবং ছাত্রলীগের সাদ্দাম ও ইনানকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। এরপরই এই রায়কে ক্যাঙ্গারু কোর্টের রায় বলে বিদ্রুপ করে ফেসবুকে স্ট্যাটাস দেন আওয়ামীপন্থী দুই আইনজীবী হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী।
পরে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কানে প্রসিকিউশন। এরপর আদালত তাদের তলব করলে হাজির হয়ে ভুল স্বীকার করেন।
এর আগে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর ওই রায় নিয়েও বিরূপ মন্তব্য করে পরে নিঃশর্ত ক্ষমা চেয়ে পার পান বিএনপির এমপি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমান।