হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় নিষিদ্ধ দুই সংগঠনের সভাপতি গ্রেপ্তার

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পিএম

নওগাঁর মান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার সময় নিয়ে মাইকিং করে প্রচার করার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা ও স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তার দুজন হলেন– মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ (৪৩)। তিনি ১২নং কাশোপাড়া ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি। অপরজন আব্দুল জলিল সরকার (৫০)। তিনি মান্দা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এবং নবগ্রাম তালাপাড়া গ্রামের মৃত গমা সরকারের ছেলে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের মো. আসলাম হোসেন টিপুসহ কয়েকজন নওগাঁ-রাজশাহী জেলার বর্ডার এলাকায় খোলা মাঠের রাস্তায় আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন– এই মর্মে ১৮ সেকেন্ডের একটি মাইকিং ভিডিও আপলোড করেন ফেসবুকে। 

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ওই ভিডিওটি জেলা পুলিশের নজরে আসামাত্র জেলা পুলিশ কাজ শুরু করে। তারই ধারাবাহিকতায় দেশকে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে রাতেই দুজনকে গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার শহিদুল ইসলাম শহীদ বিষয়টি পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন।

এসপি তারিকুল ইসলাম আরও বলেন, নওগাঁ জেলাকে অস্থিতিশীল করার চেষ্টা যারা করবে, তাদেরকে কঠোর হস্তে দমন করবে জেলা পুলিশ। কাজেই মাইকিংয়ের ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার করতে জোর পুলিশি অভিযান অব্যাহত আছে। 

মাইকিংয়ের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি চলমান ব্যাটারিচালিত অটোরিকশায় এক যুবক মাইক লাগিয়ে প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন। এতে শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারিত হলে পরবর্তীতে তা জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়। সে পর্যন্ত দলীয় ঐক্য বজায় রেখে নেতাকর্মীদের প্রস্তুত থাকার অনুরোধ জানানো হয়। 

রাজধানীর রামপুরায় ট্রাফিক পুলিশের চেকপোস্টে পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে পালানোর চেষ্টার সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে ডিআইটি রোডে বেটার লাইফ হাসপাতালের সামনে ওয়াপদা রোড...
রাজধানীর মিরপুরে চাঁদা আদায়, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট-ফ্ল্যাট দখল ও কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তিন সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন— মো. মেহেদী হাসান ওরফে...
নওগাঁর ধামইরহাটে সম্পত্তি, স্বর্ণালংকার ও গৃহপালিত পশুর লোভে আপন বড় বোন হালিমা বেগমকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই ও ভাবির বিরুদ্ধে। এ ঘটনায় ভাই-ভাবিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৫৮টি মামলা করা হয়েছে।
নাহিদ আহ্বায়ক, আখতার সদস্য সচিব
নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব পদে বহাল রেখে ১৯৫ সদস্যের কমিটি পুনর্গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসীরউদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ...
রুশ বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ সহজ করার তাগিদ
রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন বাংলাদেশি ব্যবসায়ী মিয়া সাত্তার। তিনি রাশিয়ার ব্যবসায়ী মহলে পরিচিত একজন উদ্যোক্তা ও ন্যাশনাল গ্রুপের কর্ণধার।
গাজীপুরের টঙ্গীতে প্রথম শ্রেণির এক ছাত্রীকে (৭) যৌন নিপীড়নের অভিযোগে মোসলেহ উদ্দিন (৩০) নামের এক মাদ্রাসা শিক্ষককে মারধর করে পুলিশে দিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
বর্তমান সরকার গণবিরোধী ও গণতন্ত্রবিরোধী কার্যক্রম করে জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, দায়িত্ব পালনে...
লোডিং...

এলাকার খবর