টঙ্গীতে শিক্ষার্থীকে নিপীড়ন: মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে এক মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় শিক্ষক মো. মোসলেহ উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পিএম

গাজীপুরের টঙ্গীতে এক মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় শিক্ষক মো. মোসলেহ উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ওমর হায়দার এ আদেশ দেন। অভিযুক্ত মোসলেহ উদ্দিন টঙ্গীর মধ্য আউচপাড়ার ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উপাধ্যক্ষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর মাদ্রাসাটির এক শিক্ষার্থীকে নিজ কক্ষে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে মোসলেহ উদ্দিনের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতিও দেখানো হয়। পরে বাড়িতে ফিরে শিশুটি তার পরিবারকে বিষয়টি জানায়।

পরদিন শিশুটির বাবা মাদ্রাসায় গিয়ে ঘটনার বিষয়ে শিক্ষকের কাছে জবাবদিহি চান। এ সময় ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন মাদ্রাসায় জড়ো হন এবং অভিযুক্ত শিক্ষককে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেয়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে ওই মামলায় মোসলেহ উদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মামলাটির তদন্ত চলছে। আদালতে ভুক্তভোগী শিশুটির জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।

এদিকে, অভিযুক্ত শিক্ষকের ওপর হামলা, মাদ্রাসায় ভাঙচুর ও টাকা লুটের অভিযোগে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকেও পাল্টা মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টাঙ্গাইল জেলার সদর থানাধীন করোটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী একটি পিকআপে ডাকাতির চেষ্টা করা হয়েছে। এ সময় ৯টি গরুসহ পিকআপ উদ্ধার। এ ছাড়া মো. মিজান (৫০) নামের ৩৪ মামলার এক...
গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় আলোচিত মাদ্রাসায় ৭ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। এ ছাড়া ভুক্তভোগী শিশুটি আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন টঙ্গী...
গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাবা-ছেলে এবং সকাল সাড়ে ১১টার দিকে...
গাজীপুরের দুটি কারখানার গুদামে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে সময় বেশি সময় লাগলেও...
২২ গজে পাকিস্তান মানে তাদের চিরচেনা সবুজ জার্সি। কিন্তু লাহোরে আজ ইংল্যান্ডের বিপক্ষে গোলাপি জার্সি পড়ে মাঠে নেমেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। আচমকা কেন এমন সিদ্ধান্ত? পাকিস্তান কী তবে তাদের...
আন্তর্জাতিক সিনেমার তারকাখচিত আয়োজন, ফিলিস্তিনের ইতিহাস ও গাজার মানবিক সংকটের গল্প, আবার কাতারের স্থানীয় নির্মাতাদের নতুন ভাবনা—সব মিলিয়ে শুরু হতে যাচ্ছে দোহা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬। আগামী ১৯...
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলাকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। 
ভুট্টা চাষের ভরা মৌসুমে সার পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন গাইবান্ধার চরাঞ্চলের কৃষকেরা। তাদের অভিযোগ, দীর্ঘ নদী পথ পাড়ি দিয়ে, ডিলারের কাছে গিয়েও চাহিদা অনুযায়ী মিলছে না সার। এ ছাড়া এসব অঞ্চলে খুচরা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর