গোপালগঞ্জে আরও ৮ প্লাটুন আনসার মোতায়েন

গোপালগঞ্জে জনগণের জানমালের নিরাপত্তায় নতুন করে ৮ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। দায়িত্ব পালনকালে তারা মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবেন না বলে জানানো হয়েছে।  

আজ বুধবার সকালে বেদগ্রামে ২৩ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক আসাদুজ্জামান গনী এ তথ্য নিশ্চিত করেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ–পরিচালক জানান, গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও বিজিবির সঙ্গে সমন্বয় করে সদর, টুঙ্গিপাড়া, বিশ্ববিদ্যালয় ও বিসিক এলাকায় দায়িত্ব পালন করবেন আনসার সদস্যরা। মারণাস্ত্র ব্যবহার না করে কৌশল প্রয়োগে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন তারা। 

এদিকে, প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রত্যুষ কুমার মজুমদার।