২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ৪৪২, ৪১টি মামলা 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার ও ৪১টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে শনিবার  বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রমনা বিভাগ ১৭, লালবাগ বিভাগ ৪৩, ওয়ারী বিভাগ ৭৯, মতিঝিল বিভাগ ৪৬, তেজগাঁও বিভাগ ৬৭, মিরপুর বিভাগ ১১১, গুলশান বিভাগ ৩০, উত্তরা বিভাগ ৪৪ ও গোয়েন্দা বিভাগ পাচজনকে গ্রেপ্তার করে।

অভিযানকালে পাঁচটি অবিস্ফোরিত ককটেল, ১২টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, একটি বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ, ৯৬ গ্রাম গাঁজা, ৩ হাজার ৫২০ পিস ইয়াবা, ১০ বোতল ফেন্সিডিল, একটি চাইনিজ কুড়াল ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।