প্যারোল চাওয়া হয়নি, জেলগেটে সন্তানের মরদেহ দেখার ব্যবস্থা শারমিনের পরিবারের আবেদনেই

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ এএম

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীর পক্ষে প্যারোলে মুক্তির কোনো আবেদন করা হয়নি। জেলগেটে তার সন্তানের মরদেহ দেখার আবেদন করার পর সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির কোনো আবেদন আমার কাছে করা হয়নি।

এছাড়া কারা কর্তৃপক্ষ জানিয়েছে, জেলগেটে সন্তানের মরদেহ দেখার জন্য জেলার বরাবর আবেদন করা হয়। মৃতের মা যা চেয়েছিলেন, তাই দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে দেখানোর ব্যবস্থা করা হয়।

জানা গেছে, শনিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে শারমিনকে তার ছেলের মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়। বেলা ১১টা ৪৫ মিনিটে ফ্রিজিং ভ্যানে করে মরদেহটি কারাগারে নেওয়া হয়। সেখানে কয়েক মিনিট  ছেলের মুখ দেখানোর পর অ্যাম্বুলেন্সটি ফিরে যায়। সে সময় তাঁর শারমিনের স্বামী শাহাদাৎ হোসেন নিপুর সঙ্গে ছিলেন তাঁর পরিবারের সদস্য ও স্বজনেরা।

শারমিন সুলতানাকে প্যারোলে কেন মুক্তি দেওয়া হলো না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এরই পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছেন, তুর্যের মৃত্যুর পরে তার মা শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়েও অনেককে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করতে দেখেছি। যে কারণে বিষয়টি নিয়ে আমি গাজীপুরের ডিসির সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন কিংবা ফোন কল তারা পাননি।

এরআগে গত শুক্রবার রাত ১১টার দিকে মারা যায় শারমিন সুলতানার ছেলে নিসর্গ হোসেন তূর্য (১৫)। সে শারীরিক প্রতিবন্ধী ছিল। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী শারমিন সুলতানা।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম জানান, সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর শেষবারের মতো তাকে দেখতে চেয়ে আবেদন করেছিলেন শারমিন সুলতানা। পরে তাঁকে সন্তানকে দেখানোর ব্যবস্থা করা হয়।

পুলিশ জানায়, শারমিন সুলতানা নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও তার দুই শ্যালককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীতে সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) অসুস্থ এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে...
সিলেটে প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান আমিনসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে নগরের একটি অভিজাত হোটেল থেকে...
নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসাদ মোল্যা (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মামলার আসামি আসাদ মোল্যা আদালতে উপস্থিত ছিলেন। 
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ রোববার থেকে মতবিনিময় শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দিনে জামায়াতে ইসলামীসহ ১৮টি দলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
সৌদি আরবকে নিরাপত্তার নিশ্চয়তা দিলেও বাস্তবে সামরিক সম্পৃক্ততা এড়িয়ে চলছে মক্কা জোটের দুই সদস্য পাকিস্তান ও তুরস্ক। ফলে মক্তা চুক্তির কার্যকারিতা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। বিশেষ করে ইরানের সঙ্গে...
মিয়ানমারের বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি গ্রামের স্কুলে সামরিক বাহিনীর বিমান হামলায় শিশু ও শিক্ষার্থীসহ ৩০ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার স্থানীয় এক প্রত্যক্ষদর্শী ও বিরোধী জোট সরকারের মুখপাত্রের বরাতে...
আমেরিকার সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে যখন নতুন করে উত্তেজনা বাড়ছে, তখন একের পর এক কড়া বার্তা দিচ্ছে ইরান। দেশটির সামরিক বাহিনী বলেছে, শত্রুর যেকোনো ভুল পদক্ষেপের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত তারা।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর