জামালপুর সদর উপজেলার কেন্দুয়া এলাকায় এক ভোটারের ভোট দিয়ে দেওয়ায় অভিযোগে পোলিং অফিসার মো. জাহিদুল ইসলামকে প্রত্যাহার করেছেন দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা কোরবান আলী। আজ বুধবার বেলা ১০টার দিকে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
প্রত্যাহার হওয়া পোলিং অফিসার মো. জাহিদুল ইসলাম নান্দিনা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
ভেটারদের অভিযোগ, যে প্রার্থীকে ভোট দেওয়ার কথা সে প্রার্থীকে ভোট দিতে পারেননি তারা। পরে পোলিং অফিসার নিজে গোপনকক্ষে বুথের দুটি বাটন চাপতে বলেন। সেই বাটন চাপলে ভোট অন্য জায়গায় চলে যায়।
এ সময় প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় ভোটারদের। শেখ ফকরুল হুদা নামের এক ভোটার প্রিসাইডিং কর্মকর্তাকে প্রশ্ন করেন, আমার ভোটের কী হবে। তবে এর উত্তর দিতে পারেনি প্রিসাইডিং অফিসার।
প্রিসাইডিং কর্মকর্তা কোরবান আলী বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। কোনো বিশৃঙ্খলা হওয়ার আগেই দ্রুত সময়ের মধ্যে পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।’
সংশ্লিষ্ট খবর:
- জাল ভোট দেওয়ায় লক্ষ্মীপুরে সহকারী প্রিসাইডিং অফিসার আটক
- লক্ষ্মীপুরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
- খাগড়াছড়িতে দুই কেন্দ্রের ভোট স্থগিত
- দামুড়হুদায় ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ইউপি সদস্যের কারাদণ্ড
- ভোটকেন্দ্রের পাশ থেকে ৯৪ হাজার টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক
- নরসিংদীতে জেলা পরিষদ সদস্যের বাড়ি পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
- ভোটকেন্দ্রের গোপন কক্ষের ভিডিও ফেসবুকে, পরে ডিলিট ছাত্রলীগ নেতার
- মুন্সিগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সর্মথকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি
- কুমিল্লায় চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা
- খাগড়াছড়িতে ব্যালট পেপারে জোর করে সিল, ভোটগ্রহণ স্থগিত
- চাঁপাইনবাবগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৪
- মুন্সিগঞ্জে পুলিশকে মারধর, ছবি তুলতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
- নরসিংদীতে ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০
- ভোটারের ভোট দিয়ে দেওয়ার অভিযোগ, পোলিং অফিসার প্রত্যাহার