রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের মারধরের ঘটনায় ৪ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার ও ৩ জনকে সতর্ক করার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির সদস্যরা। প্রতিবেদনে, শিক্ষার্থী আহসান হাবীব, বিশাল চক্রবর্তী, হাসিবুল হাসান ও আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করা হয়।
এছাড়া ৪ জনের বিরুদ্ধে অধিকতর তদন্ত এবং তিনজনকে সতর্ক করার সুপারিশ করা হয়। তবে এ প্রতিবেদন নিয়ে অসন্তোষ জানিয়েছেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা।
গত ৪ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত ও শনাক্ত করতে ৫ সদস্যের কমিটি করে প্রশাসন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান জানান, সাংবাদিকদের মারধরের ঘটনায় ৪ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার ও ৩ জনকে সতর্ক করার সুপারিশ করেছে তদন্ত কমিটি।