রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা 

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি। সোমবার সকালে প্রশাসনের পক্ষ থেকে নগরীর মতিহার থানায় এ মামলা করা হয়।

এদিকে, অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে ছাত্রদলও। দুই সদস্যের এই কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সংসদে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

অন্যদিকে, হামলার প্রতিবাদে আজ বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। 

একই সঙ্গে অভিযুক্তদের ছাত্রত্ব বাতিল এবং দোষীদের সনদ বাতিলেরও দাবি জানানো হয়। পাশাপাশি সাংবাদিকদের নিরাপদ পরিবেশ ও নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা। 

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের বাথরুম থেকে এক নারীর রক্তাক্ত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা-পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর। তাৎক্ষনিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের মারধরের অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্রসহ মিছিলের ভিডিও করতে গেলে এ হামলা চালানো হয় বলে অভিযোগ সাংবাদিকদের। এসময় বেশ কয়েকজন সাংবাদিক...
এক রোগীর মৃত্যকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক হাসপাতালে হামলার ঘটনা ঘটেছে। এ সময় রোগীর স্বজন ও হাসপাতালের কর্মচারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। হাসপাতাল কতৃপক্ষ বলছে, গুরুতর...
টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. রাজিব হোসেন নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
কুড়িগ্রামের উলিপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই ভারতীয় নাগরিক আহত হওয়ার অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ অবস্থায় তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে প্রথমে কুড়িগ্রাম ও...
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এতে জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২৭১ জনে। সোমবার হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৯০২ জন। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে দুই দেশের মধ্যে সংলাপ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, দেশের স্বার্থ বিবেচনা করেই ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়ন করা...
বরিশাল বিভাগের ৪৫ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি না থাকায় জরাজীর্ণ অনেক ভবনের সংস্কার থমকে আছে। পাঁচ শতাধিক স্কুলের জমির রেকর্ড ও কাগজপত্রের সঠিক তথ্য নেই। ঝুঁকি নিয়ে এসব স্কুলে ক্লাস...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর