সাংবাদিকদের ওপর হামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ জন বহিষ্কার

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৫ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের রাবি শাখার সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৩ জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে, হামলার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠিত হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি। 

হামলার প্রতিবাদে সোমবার ক্লাস বর্জন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় থমথমে  ক্যাম্পাস। ঘটনার নিন্দা জানিয়ে ক্লাস বর্জন কোরে সোমবার সকালে মানববন্ধন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। 

হামলায় জড়িতদের গ্রেপ্তার, অভিযুক্তদের ছাত্রত্ব ও দোষীদের সনদ বাতিলের দাবি জানান তারা। পাশাপাশি সাংবাদিকদের নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি ওঠে।

রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষক বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতার ওপর হামলা, এটা কোনোভাবেই কাম্য নয়।’ 

আরেক শিক্ষক বলেন, ‘এটা খুবই লজ্জাজনক যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তার শিক্ষার্থীদের মধ্যে ক্যাম্পাসে যারা সাংবাদিকতা করে তাদেরকে নিরাপত্তা দিতে পারেনি।’ 

আহত সাংবাদিকদের দাবি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীবের নেতৃত্বে ১০ থেকে ১২ জন তাদের মারধর করেন। এতে আহত হন অন্তত সাত সাংবাদিক। গুরুতর আহত একজনকে ভর্তি করা হয় রাজশাহী মেডিকেলে ।  

আহত সাংবাদিক নূর আসহান মৃদুল বলেন, ‘আমি আমার ক্যাম্পাস জীবনের চার–সাড়ে চার বছরে এমনটা প্রায় দেখিনি বলা চলে। ৫ আগস্টের পরের পরিস্থিতিতে ছাত্রদলের সাথে আমাদের এতটা বাজে সম্পর্কও না যে তারা আমাদেরকে মারতে চলে আসবে।’ 

এ  ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা ও ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের।  

রাবি উপ-উপাচার্য ড. মো. আব্দুল আলিম বলেন, ‘আমরা খুব স্বল্প সময়ের মধ্যে এই ঘটনায় ব্যবস্থা নিতে চাই। অপরাধী যেই হোক না কেন– তার ব্যাপারে আমরা দরকারি ব্যবস্থা নিতে চাই। তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আশা করি খুব তাড়াড়াড়ি প্রতিবেদন দেবে। ’

ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে ছাত্রদল। ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেয়ার কথা বলছে তারা।  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি। সোমবার সকালে প্রশাসনের পক্ষ থেকে নগরীর মতিহার থানায় এ মামলা করা হয়।
এক রোগীর মৃত্যকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক হাসপাতালে হামলার ঘটনা ঘটেছে। এ সময় রোগীর স্বজন ও হাসপাতালের কর্মচারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। হাসপাতাল কতৃপক্ষ বলছে, গুরুতর...
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মোহাম্মদ আখতারুজ্জামানকে ১ দিনের রিমান্ড দেওয়া...
ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট, ভাঙচুর ও দখলের চেষ্টার ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা সাজ্জাদ হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার...
এবারই নতুন সিলেবাসে বই পাবে শিক্ষার্থীরা। এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 'লার্নিং উইথ হ্যাপিনেস' শিরোনামে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পাবে নতুন বই। সোমবার রাজধানীতে বিশ্ব...
বন্ড সুবিধায় শুল্কমুক্ত আমদানি করা ১৩ লাখ ৩৫ হাজার কেজির বেশি বিভিন্ন প্লাস্টিক কাঁচামালের হদিস পায়নি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর- সিআইআইডি। জ্যাস অ্যাকসেসরিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে...
সিস্টেম হালনাগাদের জন্য দেশের ৩১টি ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে। ফলে এটিএম, এনপিএসবি ,পস মেশিনের সেবাসহ অনলাইন কয়েকটি সেবা আগামী ১০ অক্টোবর পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকছে...
বাংলা কিউআর-এ লেনদেনের রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। আজ সোমবার ব্যাংকটির আয়োজনে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন বিষয়ে সচেতনতামূলক এক কার্যক্রমে এ কথা...
লোডিং...

এলাকার খবর