গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুলু মিয়া (৩৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হয়।

আজ বুধবার রাত ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সাহেবগঞ্জ ফার্মেরকাটা নামক স্থানে এ দুর্ঘটনা হয়।

নিহত দুলু মিয়া উপজেলার দরবস্তু ইউনিয়নের হরিতলা ফতেপুর গ্রামের বাসিন্দা। খবর পেয়ে ফায়ার সার্ভিস তার মরদেহটি উদ্ধার করে। 

স্থানীয়রা জানায়, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোবিন্দগঞ্জ থেকে অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সামনে থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুলু মিয়ার মৃত্যু হয়। এসময় অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হয়। 
আহতদের স্থানীয়রা উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করছেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মাসুদ।