মাদারীপুরে সাপের দংশনে কৃষকের মৃত্যু

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম

মাদারীপুরে বিষধর সাপের দংশনে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

নিহত উদ্ধব বাড়ৈ (৫০) মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কলাগাছিয়া গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উদ্ভব বাড়ৈ গতকাল বিকেলে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া বাজারে আড্ডা দিতে যান। তিনি বাজারের ভেতরে থাকা একটি পরিত্যক্ত দোকান ঘরে সমবয়সীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এসময় ওই দোকানের ভেতরে থাকা একটি গোখরা সাপ উদ্ভব বাড়ৈকে বিকেল সাড়ে ৪ টার দিকে দংশন করে। সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজন সাপটিকে মেরে ফেলেন। 

পরে স্থানীয়রা উদ্ভব বাড়ৈকে তার বাড়িতে নিয়ে শরীর থেকে বিষ নামানোর জন্য এক সাপুড়ে ওঝাকে খবর দিয়ে আনে। পরে অনেক চেষ্টা করেও যখন অবস্থার উন্নতি হয়নি, তখন পরিবারের সদস্যরা রাত ৮টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক উদ্বব বাড়ৈকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে নিহতের বড় ভাই ত্রিনাথ বাড়ৈ বলেন, ‘সাপের কামড় নিশ্চিত হওয়ার পরে স্থানীয় ওঝা দিয়ে বাড়ির লোকজন বিষ নামানোর চেষ্টা করে। কিন্তু বিষ নামাতে পারেনি। আমার ভাই পরে গুরুতর অসুস্থ হলে সদর হাসপাতালে নিয়ে যাওয়া যায়। সেখানে যাওয়ার পথেই সে মারা যায়।’

এ বিষয়ে মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা.অখিল সরকার বলেন, ‘সাপে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে রোগীকে নিয়ে আসলে তিনি এভাবে মারা যেতেন না। যেহেতু কোন সাপে কামড় দিয়েছে, সাপটিকে মেরে ফেলায় তা নিশ্চিত হওয়া গিয়েছিল। কিন্তু হাসপাতালে আসার আগেই রোগী মারা যায়।’

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে পাহারাদার দায়িত্বে থাকা বদর উদ্দিন (৫৩) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে গহেরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। 
‘টিচার্স একাডেমিক সোসাইটি ফর ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, অ্যান্ড কালচার’ (টিএএসএলএলসি) নিবন্ধিত একাডেমিক সংগঠন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে একটি বাসের ধাক্কায় মাসুম মিয়া (৪০) নামের অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার যাত্রী বশির (৩৩), রুবেল (৩১) ও আলামিন (৩০)...
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শিশু মরিয়ম আক্তার (৩) মারা গেছে। তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন...
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান যাচাই করে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।
ডিসেম্বরেই শেষ হচ্ছে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি। বাংলাদেশ-ভারতের মধ্যে আলোচনা চললেও চুক্তি নবায়ন নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বিশেষজ্ঞদের আশঙ্কা, চুক্তি নবায়ন না হলে বছরে কৃষি,...
লোডিং...

এলাকার খবর