মাদারীপুরে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম

মাদারীপুরের রাজৈরে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মারামারির ঘটনার পর তারা মিয়া শেখ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১২টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর নাগরদী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তার স্ত্রী খোদেজা বেগমকে আটক করেছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছে। নিহত তারা মিয়া শেখ উত্তর নাগরদী গ্রামের মৃত আয়নাল শেখের ছেলে। তার স্ত্রী খোদেজা বেগমের বাবার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাগদি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পারিবারিক বিষয় নিয়ে তারা মিয়া ও তার স্ত্রী খোদেজা বেগমের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে দুজনের মধ্যে মারামারি হয়। এ সময় তারা মিয়া অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গুরুতর অবস্থায় দ্রুত রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী খোদেজা বেগম জানান, তার স্বামী প্রায়ই তাকে মারধর করতেন এবং নেশাজাতীয় দ্রব্য সেবন করতেন। সংসারের প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বললেও তাকে মারধর করা হতো। ঘটনার দিন সকালে স্বামী তাকে মারধর শুরু করলে তিনি বাধা দেন। একপর্যায়ে তিনিও স্বামীকে মারেন। পরে স্বামী দৌড়ে কিছুটা দূরে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। এরপর আর কথা বলেননি। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তারা মিয়ার মা মনোয়ারা বেগম অভিযোগ করে জানান, তার ছেলেকে পুত্রবধূ মেরে ফেলেছে। তবে তিনি জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই মারধরের ঘটনা ঘটতো।

এলাকাবাসী জানান, তারা মিয়া নেশাজাতীয় দ্রব্য সেবন করতেন এবং প্রায়ই স্ত্রীকে মারধর করতেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। প্রাথমিকভাবে স্বামী-স্ত্রী দুজনের শরীরেই আঘাতের চিহ্ন দেখা গেছে। তারা মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে বলা সম্ভব নয়। এ ঘটনায় তার স্ত্রীকে আটক করা হয়েছে। পুলিশ তারা মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ।

মাদারীপুরে বিষধর সাপের দংশনে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। 
রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে একটি বাসের ধাক্কায় মাসুম মিয়া (৪০) নামের অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার যাত্রী বশির (৩৩), রুবেল (৩১) ও আলামিন (৩০)...
সিলেটে প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান আমিনসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে নগরের একটি অভিজাত হোটেল থেকে...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং বিশেষ করে শিল্পাঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন...
স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি...
এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। নীতিমালা অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১৮...
রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা নিয়ে আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজের রায়ের পর যুক্তরাজ্যের অনুরোধে এ বৈঠক ডাকা হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর