হাসপাতাল কার্যক্রম দ্রুত চালু এবং একাডেমিক অব্যবস্থাপনা দূর করার দাবিতে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল রোববার থেকে একাডেমিক কার্যক্রম ‘শাটডাউন’ ঘোষণা করেন তাঁরা।
এরই অংশ হিসেবে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় কলেজের প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত বছরের ১৫ এপ্রিল থেকে তারা একই দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। সে সময় প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের সুনির্দিষ্ট আশ্বাস দেওয়া হলেও দীর্ঘ সময়েও তার বাস্তবায়ন হয়নি। বাধ্য হয়ে তারা আবারও কঠোর কর্মসূচিতে ফিরেছেন।
তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই ‘শাটডাউন’ কর্মসূচি ও আন্দোলন চলমান থাকবে।