ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া নতুন ৩৮ রোগীসহ জেলার ১০টি সরকারি হাসপাতালে ১শ ৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
জেলার সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান বিষয়টির নিশ্চিত করেছেন।
ফরিদপুর জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলার মধুখালী উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা পান্না খাতুন(৩৫) ডেঙ্গু উপসর্গ নিয়ে গত ১৮ নভেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় এ বছর এই নিয়ে মোট মৃতের সংখ্যা ১২ জন।
এছাড়া ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে এবছর মোট ২৫৩৪ জন রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন যে জেলা স্বাস্থ্য বিভাগ।


