সুনামগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে ২ শ্রমিক নিখোঁজ

সুনামগঞ্জের জামালগঞ্জের সুরমা নদীতে একটি বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ সময় নৌকায় থাকা চারজন প্রাণে বেঁচে যান। তবে এদের মধ্যে দুজন আহত হয়েছেন। এদিকে নিখোঁজদের উদ্ধারে নদীতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ।

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম

সুনামগঞ্জের জামালগঞ্জের সুরমা নদীতে একটি বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ সময় নৌকায় থাকা চারজন প্রাণে বেঁচে যান। তবে এদের মধ্যে দুজন আহত হয়েছেন। এদিকে নিখোঁজদের উদ্ধারে নদীতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ।

গতকাল ‎মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাচনা বাজার মাছঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিখোঁজ শ্রমিকরা হলেন–জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৫) ও একই গ্রামের পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৮)।

স্থানীয়রা জানান, উপজেলার ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের মালিকানাধীন তমা নৌপরিবহনের বালুবাহী নৌকাটিতে ৭৫০ ফুট বালু বোঝাই ছিল। নৌকাটি সাচনা বাজার মাছঘাটের অদূরে সুরমা নদীতে নোঙর করে রাতযাপনের জন্য নৌকাটিতে অবস্থান করছিলেন ছয় শ্রমিক। তাঁদের মধ্যে দুজন নৌকার বিশ্রামকক্ষে ঘুমিয়ে ছিলেন। অন্য চারজন ছিলেন বালুর ওপর। ‎তাদের অজানাতে গভীর রাতে নৌকার ভেতরে পানি ঢুকতে শুরু করে।

একপর্যায়ে নদীর তীরে খুঁটির সঙ্গে বেঁধে রাখা নোঙরের রশি ছিঁড়ে গেলে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর গভীর তলদেশে তলিয়ে যায়। এ সময় বিশ্রামকক্ষে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক পানির নিচে আটকা পড়ে নিখোঁজ হন। তবে বাকি চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুর্ঘটনায় আহত হন দুই শ্রমিক। ঘটনার পরপরই নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু  ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নদীতে তল্লাশি চালাচ্ছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুই শ্রমিকের সন্ধান মেলেনি।

‎জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালুভর্তি নৌকাডুবির ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সিলেটে প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান আমিনসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে নগরের একটি অভিজাত হোটেল থেকে...
সিলেটের জৈন্তাপুরে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭টি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মুখে তিন কারখানায় সাধারণ ছুটি ও অর্ধশতাধিক কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে শনিবার বেশির ভাগ কারখানায়...
নিখোঁজের দুদিন পর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীমকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে...
খাদ্যপণ্যের মান যাচাইয়ে দেশে তিনটি আধুনিক ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। বুধবার ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 
ভারতের ঝাড়খণ্ডে আদানির বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট আজ বুধবার মধ্যরাত থেকে ২৩ দিনের জন্য বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ইউনিটটি আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে।
বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর ইস্যুতে ত্রিদেশীয় সংলাপের তাগিদ দিয়েছে ঢাকা। অর্থনৈতিক গুরুত্ব ও নিরাপত্তা ইস্যুর পাশাপাশি রাজনৈতিক দিক পর্যালোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। অন্যদিকে...
প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর