বিশ্বের সেরা স্বামী অভিষেক, ভাইরাল ঐশ্বরিয়া

মাসখানেক ধরেই বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন তারকা দম্পতি ঐশ্বরিয়া-অভিষেক। গুঞ্জন—বচ্চন পরিবারে কলহ, ভাঙনের মুখে তাঁদের সংসার। সম্প্রতি কন্যা আরাধ্যাকে নিয়ে একফ্রেমে দেখা গেছে ঐশ্বরিয়া-অভিষেককে, তবুও থামছে না বিচ্ছেদের গুঞ্জন! এরইমধ্যে অন্তর্জালে ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর একটি পুরনো সাক্ষাৎকার। খবর টাইমস অব ইন্ডিয়ার।

২০০৯ সালে মর্যাদাপূর্ণ ‌‘পদ্মশ্রী’ সম্মাননা পেয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া। তখন স্বনামধন্য ভার্ভ ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে শ্বশুরবাড়ির প্রতিক্রিয়া সম্পর্কে কথা বলেছিলেন তিনি। বলেছিলেন, ‘‘আমার জীবনে অসাধারণ অর্জন ‘পদ্মশ্রী’। মিডিয়ার অনেকে বলেছেন, আপনি এখন পর্যন্ত ইন্ডাস্ট্রি থেকে সবচেয়ে কম বয়সী যিনি এটি পেয়েছেন।’’
 

এ সময় তিনি আরও বলেন, ‘আমি এটি পেয়ে আমার পিতামাতার কাছে ঋণী এবং এটি তাদের উৎসর্গ করতে চাই। আমার জন্য সময় বিশেষ ছিল যখন আমার শ্বশুরবাড়ির লোকেরা বলেছিল যে আমরা পঞ্চম পদ্মশ্রীকে পরিবারে স্বাগত জানাই।’

এর আগে বচ্চন পরিবারের মধ্যে অনেকেই ‘পদ্মশ্রী’ সম্মাননা পেয়েছেন। ১৯৯২ সালে এই সম্মাননা পেয়েছিলেন অমিতাভপত্নী জয়া বচ্চন। পরবর্তীতে এই মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত হন ঐশ্বরিয়া। সেদিন ওই সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর স্বামী অভিষেকেরও প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি বিশ্বের সেরা স্বামী পেয়ে ধন্য। কারণ, একটি পাবলিক প্ল্যাটফর্মে তিনি তার স্ত্রীর পাশে দাঁড়ান, যা তার শক্তির প্রতিফলন ঘটায়। তাকে আমি সাধুবাদ জানাই।’

উল্লেখ্য, অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রায় বচ্চন, যিনি একজন ভারতীয় কবি। ১৯৭৬ সালে তিনিও ‘পদ্মশ্রী’ পুরস্কার পেয়েছিলেন, এমনকি বিগ বি নিজেও পেয়েছেন।