ঐশ্বরিয়া এক ফুলের নাম, লন্ডনে রয়েছে ভাস্কর্যও

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১২:১০ পিএম

‌‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতে ভারতবাসীর হৃদয় জায়গা করে নেন ঐশ্বরিয়া রাই বচ্চন। দ্যুতি ছড়িয়েছেন চলচ্চিত্রেও। বলিউডের অনেক স্মরণীয় চরিত্রকে পর্দায় জীবন্ত করে তুলেছেন তিনি। আজ এই জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিন। পা রেখেছেন ৫০ বছরে। এ উপলক্ষে ইনডিপেনডেন্ট ডিজিটালে থাকছে ঐশ্বরিয়া সম্পর্কে জানা-অজানা তথ্য—

চলচ্চিত্র দুনিয়ায় পা রাখার আগেই ঐশ্বরিয়ার শোবিজ ক্যারিয়ার শুরু। স্কুল জীবনেই বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন তিনি। এমনকি মায়ের সঙ্গে এক মুদি দোকানে কেনাকাটা করতে গেলে, সেখানে তিনি বলিউডের অন্যতম অভিনেত্রী রেখার সাক্ষাৎ পেয়েছিলেন। অভিনেত্রী তখন তাঁকে চিনতে ভুল করেননি।

মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী ঐশ্বরিয়া। ছবি: সংগৃহীত

২০০৪ সালে ‘মিস ওয়ার্ল্ড’ নির্বাচিত হন ঐশ্বরিয়া। রূপের যাদুতে গোটা বিশ্বকে পাগল করেন তিনি। পুলিৎজার বিজয়ী চলচ্চিত্র সমালোচক রজার এবার্টের মতে, বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া।

তবে বিশ্বসুন্দরী খেতাব জয়ের আগেই চলচ্চিত্রে অভিষিক্ত হয়েছিলেন ঐশ্বরিয়া। তাঁর প্রথম চলচ্চিত্র ‘ওলিয়ামপুকাল’ মুক্তি পেয়েছিল ১৯৯১ সালে।

এমনকি ঐশ্বরিয়াই প্রথম কোনো ভারতীয় অভিনেত্রী, যাঁর ভাস্কর্য স্থাপিত হয়েছে লন্ডনের মাদাম ‍তুসো জাদুঘরে। বিশ্বসুন্দরীর মুকুট জয়ের পরই এমন কীর্তি গড়েন তিনি।

২০০৫ সালে ব্রিটেনে একটি পুতুল তৈরি হয়েছিল। যা ছিল হুবহু ঐশ্বরিয়ার মতো দেখতে। কয়েক মিনিটের মধ্যেই নাকি সেই পুতুলগুলো বিক্রি শেষ হয়ে গিয়েছিল।

নেদারল্যান্ডে রয়েছে ঐশ্বরিয়া ফুল। ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডের কিওকিনহফ গার্ডেনে একটি বিশেষ প্রজাতির টিউলিপ ফুলের নামকরণ হয়েছে ঐশ্বরিয়ার নামে। ২০০৫ সালে দেশটিতে ঐশ্বরিয়ার জনপ্রিয়তা বিচার করেই তাঁকে এ সম্মান জানানো হয়। নেদারল্যান্ড সরকারের ভাষ্য, ঐশ্বরিয়ার সৌন্দর্যের উদযাপন করতেই এই ফুলের নামকরণ।

মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবেও প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে বিচারকের দায়িত্ব পালন করেছেন ঐশ্বরিয়া। এছাড়া বিশ্বখ্যাত রোলিং স্টোন ম্যাগাজিনেও প্রথম বলিউড অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছিলেন তিনি। 

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া। দেখা গেছে বাংলা চলচ্চিত্রেও। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’ অবলম্বনে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত একই শিরোনামের একটি ছবিতে অভিনয় করেন তিনি। সহশিল্পী হিসেবে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাইমা সেন, টোটারায় চৌধুরী প্রমুখ।

ছোটবেলা অভিনেত্রী হতে চাননি ঐশ্বরিয়া। তবে শাস্ত্রীয় নৃত্যে স্কুলজীবনেই বেশ পারদর্শিতা অর্জন করেন। স্কুলে প্রাণি বিজ্ঞান ছিল তাঁর প্রিয় সাবজেক্ট, যে কারণে একটা সময় মেডিসিন নিয়ে পড়ার ইচ্ছে ছিল। পরবর্তীতে পরিকল্পনা ছিল স্থাপত্যবিদ্যায় পড়াশোনা করবেন, কিন্তু একসময় সব ছেড়ে অভিনয়েই মন দেন তিনি।

মেয়ের সঙ্গে ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চন। ছবি: সংগৃহীত

২০০৭ সালের ২০ এপ্রিল অমিতাভপুত্র অভিনেতা অভিষেকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ঐশ্বরিয়া। তাঁদের প্রেমের শুরুটা হয়েছিল ‌‘ধুম ২’র শুটিং চলাকালে। এই তারকা দম্পতির একমাত্র কন্যাসন্তান আরাধ্যা বচ্চন।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর