৭৪ হাজার ভোটের ব্যবধানে জয়ী কঙ্গনা

জীবনের প্রথম নির্বাচনেই বিজয়ের স্বাদ পেলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। ৭৪ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। নিকটতম প্রার্থী বিক্রমাদিত্য সিং।

অনেকদিন থেকেই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জন্য সোচ্চার বলিউডের অভিনেত্রী কঙ্গনা।  হিমাচল প্রদেশের মেয়ে লড়ছেন মাণ্ডি থেকে। তার বিপক্ষে মাণ্ডি থেকে লড়ছেন ছয়বারের সাবেক মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিংয়ের এবং বিদায়ী সংসদ সদস্য প্রতিভা সিংয়ের বিরুদ্ধে।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে, কঙ্গনা ৫ লাখ ৩৭ হাজার ২২ ভোট পেয়েছেন। বিক্রমাদিত্য পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার২৬৭ ভোট।

এবার সাত দফার লোকসভা নির্বাচন গত ১৯ এপ্রিল শুরু হয়। শেষ হয় ১ জুন। গত শনিবার ভোট শেষ হওয়ার পরই শুরু হয় বুথফেরত জরিপের (এক্সিট পোল) ফলাফল প্রকাশ। প্রতিটি বুথফেরত জরিপে আভাস দেওয়া হয়, এ নির্বাচনে আবার জিতছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির এনডিএ জোট। তবে এসব বুথফেরত জরিপের পূর্বাভাস নাকচ করে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট।