চেহারার ভয়ঙ্কর বদল নিয়ে আসছে ‘ক্লেফেইস’

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পিএম

বিশ্বব্যাপী ২৩ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ডিসি কমিকসের এক পরিচিত ভিলেনকে কেন্দ্র করে নির্মিত হরর সিনেমা ‘ক্লেফেইস’। একই দিনে তা বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে। 

জেমস ওয়াটকিন্স পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন টম রিস হ্যারিস, নাওমি অ্যাকি, ম্যাক্স মিঙ্গেলা, ডেভিড ডেনসিক, এডি মারসন প্রমুখ। 

ব্যাটম্যান ইউনিভার্সে ক্লেফেইস এমন এক চরিত্র, যার শরীর কাদার মতো পরিবর্তিত হতে পারে। চেহারা বদলে হতে পারে অন্য মানুষ! ফলে এই চরিত্রকে ঘিরে রহস্য, ভয়, পরিচয় সংকট ও শারীরিক রূপান্তরের মতো বিষয়গুলো গল্পজুড়ে ফুটে উঠে। গল্পের কেন্দ্রীয় চরিত্র ম্যাট হ্যাগেন, যে কিনা গোথাম শহরের এক উচ্চাকাঙ্ক্ষী; ধীরে ধীরে হলিউডের জনপ্রিয় তারকায় পরিণত হন। কিন্তু স্থানীয় এক অপরাধী চক্রের প্রধানের কর্মকাণ্ডে তার মুখ ভয়াবহভাবে বিকৃত হয়ে যায়। এর ফলে তার অভিনয়জীবন, ব্যক্তিজীবন ও ভবিষ্যৎ সবকিছুই বিপর্যয়ের মুখে পড়ে। যখন তার আশপাশের মানুষ ও সহযোগীরা তাকে ছেড়ে চলে যায়, তখন ম্যাট নিজের আগের চেহারা ফিরে পাওয়ার জন্য একটি অত্যাধুনিক চিকিৎসা-পদ্ধতির আশ্রয় নেয়। চিকিৎসাটি তাকে আগের চেহারা ফিরিয়ে দিতে সক্ষম হলেও ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। তার শরীর ও মানসিক অবস্থায় অস্বাভাবিক পরিবর্তন শুরু হয়। ধীরে ধীরে তিনি এমন এক সত্তায় পরিণত হন, যে নিজের পরিচয়, মানবিকতা এবং বাস্তবতার সঙ্গে সম্পর্ক হারাতে থাকে। শেষপর্যন্ত তার জীবনে প্রতিশোধের আকাঙ্ক্ষা তীব্র রূপ নেয়।

সিনেমাটি সাধারণ কোনো সুপারহিরোনির্ভর অ্যাকশন গল্পের নয়, বরং মূল পটভূমি বডি হরর ঘরানার—যেখানে মানুষের শরীরের অস্বাভাবিক পরিবর্তনকে ভয় ও আতঙ্কের উৎস হিসেবে দেখানো হয়। যেমন, মুখ গলে যাওয়া বা বিকৃত হওয়ার মতো দৃশ্য, শরীরের আকৃতি পরিবর্তনের অস্বস্তিকর অভিজ্ঞতা, মানসিক বিপর্যয় ও প্রতিশোধের অন্ধকার দিক, বৈজ্ঞানিক পরীক্ষা থেকে সৃষ্ট ভয়াবহ পরিণতি। 

পরিচালক জেমস ওয়াটকিন্স ও চিত্রনাট্যকার মাইক ফ্ল্যানাগানের যুক্ত হওয়া এ সিনেমাকে বিশেষভাবে আলোচনায় এনেছে। ডিসি কমিকসের একটি তুলনামূলক কম পরিচিত ভিলেনকে নিয়ে প্রচলিত সুপারহিরো ফর্মুলার বাইরে গিয়ে হরর সিনেমা নির্মাণই এতে বড় বৈশিষ্ট্য। সিনেমাটি দর্শকদের কাছে আকর্ষণীয় হতে পারে যেসব কারণে তা হলো— 

নতুন ধরনের ডিসি সিনেমা: ব্যাটম্যানের পরিচিত জগতের চরিত্র হলেও গল্পের কেন্দ্র অ্যাকশন নয়, আতঙ্ক ও মানসিক পরিবর্তন। 

চরিত্রনির্ভর গল্প: একজন মানুষের সৌন্দর্য, পরিচয় ও মানবিকতা হারানোর বেদনাদায়ক যাত্রা।

ভিজ্যুয়াল ইফেক্টস ও মেকআপ: ক্লেফেইসের শরীর ও মুখের রূপান্তর পর্দায় কতটা বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলা হয়, সেটি দর্শকদের আগ্রহের বড় কারণ। সিনেমাটির ট্রেলার এবং লস অ্যাঞ্জেলেসে সম্প্রতি অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর থেকে এটি সিনেপ্রেমী ও সমালোচকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
বলিউড অভিনেতা ইমরান খানকে ঘিরে শনিবার (১০ অক্টোবর) উত্তপ্ত হয়ে উঠেছিল মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান। সিজেপি’র বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। আর সেই ময়দান থেকেই...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
রাজধানীর মিরপুরে চাঁদা আদায়, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট-ফ্ল্যাট দখল ও কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তিন সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন— মো. মেহেদী হাসান ওরফে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সারা দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি হয়েছে ৩৬৮ জনের। আর একদিনে হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৫১২ রোগী। 
ফ্রান্সে চলমান আন্দোলন নিয়ে বাজে মন্তব্য করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতাদের প্রতি ক্ষোভ জানিয়েছেন প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাখোঁ। বিক্ষোভের নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও এআই দিয়ে...
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে মো. আলম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে এ হত্যাকাণ্ড হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর