ভারত ভোটে এগিয়ে কোন তারকারা

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৫:৫৩ পিএম

বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে মাসব্যাপী নির্বাচনী যজ্ঞ শেষ হয়েছে। ভোট গণনা শুরু হওয়ার পর সাড়ে ৭ ঘণ্টা পেরিয়ে গেছে। বুথফেরত সমীক্ষার ফল যে পুরোই উল্টে গেছে তা এতক্ষণের ফলাফলে স্পষ্ট।

ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী ভারতীয় সময় আজ বেলা ৩টা ৩০ পর্যন্ত বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯৪টি আসনে। বিরোধী কংগ্রেস ও তাদের জোট ‘ইন্ডিয়া’ এগিয়ে ২৩২টি আসনে। অন্য দল এগিয়ে ১৭ আসনে। ৫৪৩ আসনের মধ্যে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন।

বলিউড, টলিউড ও ভোজপুরী তারকা প্রার্থীদের দিকেও বিশেষ নজর রয়েছে। দেখে নেওয়া যাক সিনেপর্দার তারকাদের হালহকিকত—

কঙ্গনা রানৌত (এগিয়ে)
ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে বলিউড অভিনেত্রী কঙ্গনা তাঁর নিজ শহর হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসনে প্রার্থী হয়েছেন। ২২ হাজার ভোটে বর্তমানে এগিয়ে রয়েছেন তিনি।

রবি কিষান (এগিয়ে)
বিজেপির আরেক প্রার্থী অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক রবি কিষানও গোরখপুর কেন্দ্র থেকে এগিয়ে আছেন।

মনোজ তিওয়ারি (এগিয়ে)
রাজনীতিক, গায়ক, অভিনেতা মনোজ তিওয়ারি এগিয়ে রয়েছেন। উত্তর-পূর্ব দিল্লি লোকসভা থেকে তিনি লড়ছেন কংগ্রেস প্রার্থী কানাইয়া কুমারের বিরুদ্ধে।

শত্রুঘ্ন সিনহা (এগিয়ে)
পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা। এখনও পর্যন্ত তিনি এগিয়ে আছেন গণনা অনুযায়ী।

হেমা মালিনী (এগিয়ে) 
২০১৯ সালের লোকসভা নির্বাচনে মথুরা থেকে লড়েছিলেন তারকা বিজেপি প্রার্থী বলিউড অভিনেত্রী হেমা মালিনী। ৬ লাখ ৭১ হাজার ২৯৩ ভোটে সেবার জিতেছিলেন ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী। এবারও তিনি লড়ছেন মথুরা থেকে। গণনা অনুযায়ী, এখনও পর্যন্ত তিনি এগিয়ে।

অরুণ গোভিল (এগিয়ে)
রামানন্দ সাগরের ‘রামায়ণ’ সিরিয়ালের রামও এবার লড়ছেন লোকসভা নির্বাচনে। অভিনেতা অরুণ গোভিল বিজেপির হয়ে লড়ছেন মেরাট থেকে। তিনি এগিয়ে আছেন এখনও পর্যন্ত। 

দীনেশ লাল যাদব (পিছিয়ে)
পবন সিং এবং রবি কিষানের মতো আরও এক ভোজপুরী অভিনেতা লড়ছেন এবারের লোকসভা নির্বাচনে। উত্তরপ্রদেশের আজমগঢ় থেকে বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন তিনি। প্রথম দু’ঘণ্টার গণনা অনুযায়ী, পিছিয়ে রয়েছেন দীনেশ। তাঁকে হাড্ডাহাড্ডিভাবে টেক্কা দিচ্ছেন সমাজবাদী পার্টির প্রার্থী ধর্মেন্দ্র যাদব।

দেব/দীপক অধিকারী (এগিয়ে), হিরণ চট্টোপাধ্যায় (পিছিয়ে)
পশ্চিমবঙ্গের ঘাটাল থেকে লড়ছেন দুই টলিউড অভিনেতা। তৃণমূলের হয়ে চিত্রনায়ক দেব। যিনি বিগত দুই লোকসভা নির্বাচনে ঘাটাল থেকেই জিতেছিলেন। অন্যজন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। প্রথম দু’ঘণ্টার গণনা অনুযায়ী, এগিয়ে আছেন দেব, পিছিয়ে আছেন হিরণ।

লকেট চট্টোপাধ্যায় (পিছিয়ে), রচনা বন্দ্যোপাধ্যায় (এগিয়ে)  
পশ্চিমবঙ্গের হুগলি থেকেও এবার দুই টলিউড অভিনেত্রী লড়ছেন একে-অপরের বিপক্ষে। দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে সক্রিয় রাজনীতি করছেন অভিনেত্রী লকেট। হুগলির বিদায়ী সাংসদ তিনি। তাঁর বিপক্ষে লড়ছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। প্রথম দু’ঘণ্টার গণনা অনুযায়ী লকেট পিছিয়ে এবং রচনা এগিয়ে।

সায়নী ঘোষ (এগিয়ে)
যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন অভিনেত্রী সায়নী ঘোষ। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে হেরে হতাশ হয়ে গিয়েছলেন তিনি! তারপরও তাঁকে সর্বভারতীয় তৃণমূল যুবনেত্রী পদে বসানো হয়। সেই সায়নী লড়ছেন যাদবপুর থেকে, বামপ্রার্থী সৃজন ভট্টাচার্যর বিপক্ষে। এখনও পর্যন্ত সায়নী এগিয়ে।

জুন মালিয়া (পিছিয়ে)
ফ্যাশন ডিজাইনার এবং বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের বিপক্ষে মেদিনীপুর থেকে লড়ছেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া। দু’ঘণ্টার প্রাথমিক গণনা অনুযায়ী, জুন পিছিয়ে আছেন অগ্নিমিত্রার থেকে।

শতাব্দী রায় (পিছিয়ে)
অভিনেত্রী-রাজনীতিক শতাব্দী রায় পিছিয়ে আছেন প্রাথমিক গণনা অনুযায়ী। বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য এগিয়ে আছেন।

নবনীত রানা (এগিয়ে)
বিজেপির প্রার্থী অভিনেত্রী নবনীত রানা লড়ছেন মহারাষ্ট্রের অমরাবতী থেকে। তিনি সেখানকার বিজেপি প্রার্থী। এগিয়ে রয়েছেন। টেক্কা দিচ্ছেন বিএসপি প্রার্থী সঞ্জয়কুমার গাদগে এবং কংগ্রেসের বলবন্ত ওয়াংখেড়েকে।

সুরেশ গোপী (এগিয়ে)
মালায়ালাম অভিনেতা সুরেশ গোপীকে বিজেপি প্রার্থী করেছে ক্রিসুর থেকে। সেই কেন্দ্রটি কংগ্রেসের শক্ত ঘাঁটি। সুরেশ এগিয়ে আছেন দু’ঘণ্টার প্রাথমিক গণনা অনুযায়ী।

ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। তিস্তা, ধরলা, সুরমা ও উপদাখালীসহ বিভিন্ন নদীর পানি কোথাও বিপৎসীমার কাছাকাছি, আবার কোথাও কমলেও দুর্ভোগ...
আগামী ৪৮ দিনের মধ্যে জ্বালানি তেলের সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। সম্প্রতি জ্বালানি সংকট নিয়ে ছড়িয়ে পড়া খবরের কোন ভিত্তি নেই বলে জানান যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। বুধবার রাজধানীতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য নিরলসভাবে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন বলে মন্তব্য করছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান। মঙ্গলবার...
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ২৪ ঘণ্টায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের বন্যায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর