কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি)-১৬ তে শুরু হচ্ছে ছোটদের পর্ব। যে পর্বের নাম রাখা হয়েছে কেবিসি জুনিয়র। যেখানে কিনা দেখা যাবে ৮-১৫ বছর বয়সী ভারতীয় প্রতিযোগীদের। সাম্প্রতিক পর্বের জন্য তেমনই এক প্রতিযোগী হাজির হয়েছিল বিগ বি-র দরবারে। প্রকাশ হয়েছে এর ট্রেলার।
এতে নানা প্রশ্নে মজার সব উত্তর দিয়েছেন উল্টো অমিতাভই। সেই খুদে প্রতিযোগীর সঙ্গে সঞ্চালক অমিতাভ বচ্চনকে স্কিনকেয়ার (ত্বক চর্চা) নিয়ে কথা বলতে দেখা যায়।
ওই খুদে প্রতিযোগী অমিতাভকে বলেন, ‘ট্রেন্ডিং ক্লথ, অ্যাকসেসারিজ, স্কিনকেয়ার, মেকআপ, এসব নিয়ে আমি ভীষণই আগ্রহী। আপনার ফ্যাশন-স্টাইলও আমার খুব পছন্দ। আমার মনে হয় হয়, আপনাকে ব্রাইড কালারে ভালো লাগে। ম্যাজেন্ড, মভ, এই রংগুলিতে আপনাকে ভালো লাগে।’
ঠিক এরপরই অমিতাভ বলেন, ‘এই রংগুলিতে আমাকে দেখতে ভালোলাগে বুঝি! তবে তোমার এসবে এত আগ্রহ কীভাবে তৈরি হলো?’ উত্তরে মেয়েটি বলেন, ‘স্কুলে বন্ধুরা আলোচনা করে, এই দেখে, এই সেলিব্রিটির ড্রেসটা কী সুন্দর!’
ভিডিওটিতে অমিতাভকে ওই প্রতিযোগীর সামনে ১ কোটি রুপির প্রশ্ন রাখতে দেখা যায়। ক্যাপশনে লেখা হয়েছে, ‘এবি-কে প্রশ্ন করতে গিয়ে, এই কেবিসি জুনিয়র ১ কোটিতে পৌঁছে গিয়েছেন। এরপর কী হবে?’