অমিতাভ বচ্চনের শৌচালয়ে ঢুকে ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি, বিজয় বর্মার কাণ্ডে শোরগোল

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৫:০৭ পিএম

অন্দরসজ্জা নিয়ে সেলেবদের অনেকেরই আলাদা শখ থাকে, সে কথা নতুন নয়। তবে অমিতাভ বচ্চন-এর বাড়ির শৌচালয় যে এমন চোখধাঁধানো হতে পারে, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন! আর সেই অভাবনীয় অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় ভার্মা।

রবিবার প্রতি সপ্তাহে যেমন জলসার বাইরে দাঁড়িয়ে অনুরাগীদের দর্শন দেন বলিউডের শাহেনশাহ, তেমনই বহুবার ক্যামেরাবন্দি হয়েছে বচ্চন পরিবারের অন্দরমহল, অভিষেক ও ঐশ্বরিয়া নানা ফ্রেমে।

কিন্তু তাই বলে সরাসরি বিগ বি-র শৌচালয়ে উঁকি? এমনই এক কাণ্ড ঘটিয়ে বসেছিলেন বিজয় ভার্মা। শুধু শৌচালয়ে ঢুকেই ক্ষান্ত হননি তিনি, বরং সোনা রঙের ঝকঝকে কমোড দেখে মোহিত হয়ে তার সঙ্গে সেলফি তোলার সুযোগও ছাড়েননি। সেই ‘লাখ টাকার ফ্রেম’ নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে টিনসেল টাউনে ফেলেছেন শোরগোল।

অনুরাগীদের প্রশ্ন ছিল, বচ্চনদের অগোচরে কবে, কীভাবে এমন সাহসী কাণ্ড ঘটালেন বিজয়?

আসলে এই ছবি আজকের নয়; সময়ের কাঁটা ঘুরিয়ে নিয়ে যেতে হবে প্রায় এক দশক আগে। যখন তারকামহলে ‘থ্রোব্যাক দুই হাজার ষোলো’ ট্রেন্ডে নস্টালজিয়ার জোয়ার, তখনই অতীতের স্মৃতি উসকে দিয়েছেন বিজয় ভার্মা। সেই বছর সুজিত সরকার পরিচালিত ‘পিঙ্ক’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। ছবির সূত্রেই বিগ বি-র বাড়িতে আমন্ত্রণ পান বিজয়। আর সেই সময়েই ঘটে যায় এই মজার মুহূর্ত, সোনালি কমোডের সঙ্গে সেলফি!

দীর্ঘ দশ বছর পর সেই ছবি ভাগ করে নিয়ে বিজয়ের রসিক মন্তব্য, ‘‘দুই হাজার ষোলো সালটা আমার জীবনের একটা মাইলফলক। দুর্দান্ত কাস্ট আর ক্রু নিয়ে পিঙ্ক ছবিতে বিগ বি আর সুজিতদার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। ঈশ্বর শচীন টেন্ডুলকারের সঙ্গেও দেখা হয়েছিল। আর ওই বছরই বচ্চনজির বাড়িতে একটা সোনালি টয়লেটের সঙ্গে সেলফি তোলার সৌভাগ্য হয়।’

এই পোস্ট দেখেই অনুরাগীদের পেটে খিল ধরেছে। অনেকেই এটিকে সোনার কমোড হিসেবে আখ্যাও দিয়েছেন।

জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
জয়া বচ্চন ও মুম্বাইয়ের পাপারাজ্জিদের দীর্ঘদিনের টানাপোড়েন অবশেষে চরমে উঠেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়ার মন্তব্যকে ‘অপমানজনক’ দাবি করে তাঁদের বড় একটি অংশ বচ্চন পরিবারকে সম্পূর্ণ...
বলিউডের কালজয়ী চলচ্চিত্রের মধ্যে অন্যতম রমেশ সিপ্পি পরিচালিত ছবি ‘শোলে’। চলতি বছর সিনেমাটি মুক্তির ৫০ বছর, অর্থাৎ সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে।  সম্প্রতি ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে শোলে...
ভারত–পাকিস্তান মানেই টানটান উত্তেজনা। তবে এবারের এশিয়া কাপ ফাইনালে ব্যাট-বল ছাপিয়ে আলোচনায় এসেছে মাঠের বাইরের কাণ্ডকারখানা। পাকিস্তানকে উড়িয়ে ট্রফি হাতে তুলেছে ভারত, আর হতাশ পাকিস্তান অধিনায়ক...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর