চেন্নাই কনসার্টের আগে এ আর রহমানের সঙ্গে দেখা করলেন এড শিরান

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৭ পিএম

ভারতে বহুবার গিয়েছেন আন্তর্জাতিক সংগীতশিল্পী এড শিরান। আছে ভক্তকুল। তবে এ গায়ক নিজেও ভক্ত। আর তা হয়তো এ আর রহমানের। চেন্নাইয়ে কনসার্ট শুরু হওয়ার আগেই তিনি দেখা করলেন এ আর রহমানের সঙ্গে। সংগীতশিল্পীর সঙ্গে দেখা হওয়ার সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রহমান নিজেই। ৫ ফেব্রুয়ারি চেন্নাইতে বিশাল বড় কনসার্টের আয়োজন করা হয়েছে।

এ আর রহমাননের শেয়ার করা ছবির একটিএ আর রহমান যে ছবিগুলি সোশ্যাল মিডিয়ার পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে একটি সোফায় আমেরিকান পপ গায়কের সঙ্গে বসে আছেন এ আর রহমান এবং ছেলে এ আর আমিন। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে রহমান বসে রয়েছেন এডিটরের আসনে এবং ছবি তুলছেন শিরান।

ভারতের মোট ছয়টি শহরে কনসার্ট করবেন শিরান। যার মধ্যে রয়েছে হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, শিলং, দিল্লি ও পুনে। চেন্নাইয়ে আজ অর্থাৎ ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক এই পথ তারকার কনসার্ট।

গত ৩০ জানুয়ারি পুনেতে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এই আমেরিকান গায়ক। পুনে লেখা একটি টি-শার্ট পরে মঞ্চ কাঁপিয়েছিলেন শিরান। পুনেতে দুর্দান্ত পারফরমেন্সের পর তিনি ২ ফেব্রুয়ারি হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে কনসার্ট করেন।

প্রসঙ্গত, গতবছর অরিজিৎ সিং-এর সঙ্গে দেখা করেছিলেন এই আমেরিকান সংগীতশিল্পী। লন্ডনে পারফরমেন্স করতে গেছিলেন অরিজিৎ। সেখানেই এই পপ তারকার সঙ্গে দেখা হয় তাঁর। একসঙ্গে গানের তালে তালে গলাও মেলান তাঁরা। দুই তারকার যুগলবন্দী দেখে মুগ্ধ হয়েছিলেন সকলে।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর