সপ্তাহের ৭ দিনই কাজ! কেন ছুটি নেন না অমিতাভ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩০ এএম

কর্মই জীবন—এই মন্ত্রেই যেন বিশ্বাসী অমিতাভ বচ্চন। বয়স ৮৩’র ঘরে, তবে এখনও সপ্তাহের প্রতিদিনই নিজেকে নানাভাবে ব্যস্ত রাখেন তিনি। সম্প্রতি এক ব্লগে পোস্টে এমন ব্যক্তিগত অনুভূতিই শেয়ার করলেন বিগ বি।

তিনি জানান, সপ্তাহের একদিনও যদি কাজ না থাকে, তবে সেই দিনটিই তাঁর কাছে অস্বস্তির। কাজ না করে বাড়িতে বসে থাকলে মানসিকভাবে অস্থির হয়ে ওঠেন অভিনেতা।

বিগ বির এই অদম্য কর্মস্পৃহা অনেককেই অনুপ্রাণিত করে। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন তিনি। জানা যায়, প্রতিদিনের নির্দিষ্ট কোনো রুটিনই তাঁকে মানসিকভাবে স্থির রাখে। সেই তাল কাটলে সবকিছু এলোমেলো হয়ে যায়! 

তাঁর কথায়, ‘কাজ না থাকলে দিনের স্বাভাবিক গতি নষ্ট হয়ে যায় এবং এক ধরনের অজানা অস্থিরতা তৈরি হয়।’

ব্লগে তিনি আরও লেখেন, ‘নিয়মিত কাজের অভ্যাসই মানুষকে একটি নির্দিষ্ট ছন্দে বেঁধে রাখে। কিন্তু সেই ধারাবাহিকতা ভেঙে গেলে দিনটি যেন আর আগের মতো চলে না।’ আর তখনই তৈরি হয় উদ্বেগ, যা দীর্ঘমেয়াদে মানসিক স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলেও মনে করেন তিনি।

অমিতাভের এই মন্তব্যে স্পষ্ট যে, বয়স শুধু একটি সংখ্যা! ইচ্ছেশক্তি ও কাজের প্রতি ভালোবাসাই মানুষকে এগিয়ে নিয়ে যায়। আর সেই জায়গা থেকেই আজও তিনি নিজেকে প্রতিদিন কাজের মধ্যে রাখতে চান। তাঁর মতে, যতদিন প্রাণ আছে, ততদিনই কাজের মধ্যে ডুবে থাকা।

জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
জয়া বচ্চন ও মুম্বাইয়ের পাপারাজ্জিদের দীর্ঘদিনের টানাপোড়েন অবশেষে চরমে উঠেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়ার মন্তব্যকে ‘অপমানজনক’ দাবি করে তাঁদের বড় একটি অংশ বচ্চন পরিবারকে সম্পূর্ণ...
বলিউডের কালজয়ী চলচ্চিত্রের মধ্যে অন্যতম রমেশ সিপ্পি পরিচালিত ছবি ‘শোলে’। চলতি বছর সিনেমাটি মুক্তির ৫০ বছর, অর্থাৎ সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে।  সম্প্রতি ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে শোলে...
ভারত–পাকিস্তান মানেই টানটান উত্তেজনা। তবে এবারের এশিয়া কাপ ফাইনালে ব্যাট-বল ছাপিয়ে আলোচনায় এসেছে মাঠের বাইরের কাণ্ডকারখানা। পাকিস্তানকে উড়িয়ে ট্রফি হাতে তুলেছে ভারত, আর হতাশ পাকিস্তান অধিনায়ক...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর