কী হয়েছে সালমান খানের! ভাইরাল ভিডিও ঘিরে জোর আলোচনা

বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি সার্ভার রুম) উদ্বোধন করেন এবং উপকারভোগীদের হাতে বাড়ির চাবিও তুলে দেন। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণকে ছাপিয়ে যায় সালমানের ভাইরাল হওয়া ভিডিও। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও দেখে অনেক ভক্তই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

একজন ভক্তের মন্তব্য, ওনাকে অসুস্থ লাগছে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন।

কেউ প্রশ্ন তোলেন, ভাইয়ের কী হয়েছে?

আরেক নেটিজেনের ভাষায়, মনে হচ্ছে সালমানের সঙ্গে কিছু একটা ঠিক নেই।

তবে অনেকেই মনে করিয়ে দিয়েছেন, বয়স বাড়া স্বাভাবিক বিষয়। একজন ভক্ত লেখেন, সবাই একদিন না একদিন বুড়ো হয়। তবুও আমরা সবসময় তোমাকে ভালোবাসব, ভাই।

সবশেষে সালমান খানকে ‘রাজা শিবাজি’ ছবিতে জিভা মহালা চরিত্রে বিশেষ উপস্থিতিতে দেখা গেছে। রীতেশ দেশমুখ পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন জেনেলিয়া ডি'সুজা, অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত ও বিদ্যা বালান। ছবিটি বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে।

এদিকে সালমানের পরবর্তী সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ (আগের নাম ‘ব্যাটল অব গালওয়ান’)। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিতে আরও রয়েছেন চিত্রাঙ্গদা সিং, মুকেশ ঋষি ও অঙ্কুর ভাটিয়া।

সামাজিক মাধ্যমে ভিডিও দেখে নানা জল্পনা ছড়ালেও সালমান খানের অসুস্থতা সম্পর্কে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি।