নিট বিতর্কে সালমান, ভাইরাল পুরনো ভিডিও ঘিরে তুমুল আলোচনা

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৬ পিএম

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া একটি পোস্টের পরই নতুন করে ভাইরাল হয়েছে ‘দ্য কপিল শর্মা শো’-এর পুরোনো একটি ভিডিও, যেখানে পরীক্ষায় ফাঁস হওয়া প্রশ্নপত্র ব্যবহারের প্রসঙ্গ উঠে আসে।

ভিডিওতে সালমানের বাবা, কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান জানান, একসময় গণেশ নামে এক ব্যক্তি নিয়মিত তাদের বাড়িতে আসতেন এবং তিনিই সালমান ও তার ভাইদের পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করে দিতেন। অনুষ্ঠানে সালমানও স্বীকার করেন, কয়েকটি স্কুল পরীক্ষায় ফাঁস হওয়া প্রশ্নপত্রের সাহায্যে তিনি পাস করেছিলেন।

ভিডিওটি পুনরায় ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একদল বলছেন, ঘটনাটি ছিল সাধারণ স্কুল পরীক্ষার, যা নিটের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে তুলনীয় নয়। অন্যদিকে সমালোচকদের দাবি, পরীক্ষার ধরন যাই হোক, প্রশ্নফাঁসের মাধ্যমে পাস করাকে সমর্থন করা যায় না।

অনেকে মন্তব্য করেছেন, অতীতের অভিজ্ঞতার কারণেই হয়তো সালমান এখন প্রশ্নফাঁসের বিরুদ্ধে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। আবার কেউ কেউ এটিকে তার নতুন সিনেমার প্রচারণার কৌশল বলেও দাবি করেছেন। এদিকে সালমান বর্তমানে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ও ‘এসভিসি ৬৩’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত।

ভারতে দিল্লির রাজপথে প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে যখন আন্দোলনরত শিক্ষার্থীরা বিনিদ্র রাত কাটাচ্ছে, তখন প্রশ্নের মুখে পড়ছেন বলিউডের শীর্ষ সারির একাধিক তারকা। ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে...
বলিউড অভিনেতা সালমান খানকে ঘিরে ভক্তদের মধ্যে নানা গল্প প্রচলিত রয়েছে। তবে কাছের মানুষদের সম্পর্ক আঁচ করে ফেলার ক্ষেত্রে তাঁর তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার আরেকটি চমকপ্রদ উদাহরণ সামনে এনেছেন...
অগ্রিম পারিশ্রমিক নিয়েও ‘ডন ৩’ সিনেমা ছেড়ে দেওয়ায় মারাত্মক বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। পরিচালক-প্রযোজক ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত এই ছবির শুটিং শুরুর ঠিক আগেভাগে ঘটে এই ঘটনা।...
বলিউড তারকা সালমান খানের ক্যারিয়ারে অন্যতম সেরা ছবি ‘তেরে নাম’। যেখানে তাঁর সঙ্গে দক্ষিণী অভিনেত্রী ভূমিকা চাওলার রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী আমিশা প্যাটেল...
সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তারকৃত ৯ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে...
তেল-গ্যাস, বিদ্যুৎ সংকটের পেছনে আওয়ামী লীগের ১৭ বছরের লুটপাট রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতকর্মীদের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ১৬ ডিসেম্বর আংশিকভাবে উদ্বোধন হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ মঙ্গলবার দুপুরে থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা জানান...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর