ডেঙ্গুতে আক্রান্ত শাকিবের বলিউড নায়িকা

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলিউড নায়িকা জেরিন খান। শারীরিক অবস্থার অবনতি হওয়ার হাসপাতালে ভর্তি হতে হয়েছে অভিনেত্রীকে।

শাকিব খানের বলিউড প্রজেক্ট 'দরদ'র নায়িকা হচ্ছেন তিনি। ছবিটির কাজ সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে।
এদিকে, অসুস্থতার কথা নায়িকা নিজেই শেয়ার করেছেন। আপাতত অভিনেত্রীর ঠিকানা হাসপাতাল হলেও তার অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের হাতের একটি ছবি শেয়ার করেছেন জেরিন। হাতে স্যালাইনের চ্যানেল করা। এই ছবি সমাজমাধ্যমের পাতায় শেয়ার করে হ্যাশট্যাগ দিয়ে জেরিন লেখেন, ‘লাইফ আপডেট’।  

২০১০ সালে ‘বীর’ ছবির মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসাবে অভিষেক হয় জেরিন খানের। ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। 

অন্যদিকে, শাকিব খানের নতুন ছবি 'দরদ'-নায়িকা হিসেবে থাকছেন জেরিন। এতে ভারতের বেশ কয়েকটি ইন্ডাস্ট্রির তারকারা কাজ করছেন। এর মধ্যে দিয়ে শাকিব খান উপমহাদেশীয় বাজারে প্রবেশ করবেন। ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন।