তিন দশক পরও ভক্তদের ভালোবাসায় সিক্ত সালমান শাহ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম

বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের ভালোবাসায় সিক্ত সালমান শাহ। তার ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এফডিসিতে আয়োজন করা হয়েছে চলচ্চিত্র প্রদর্শনীর।

মাত্র সাড়ে তিন বছরের অভিনয়জীবনে সিনেমা ২৭টি। পুরো নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। প্রথম ছবিতেই বনে যান তারকা। অল্প সময়েই উপহার দেন একের পর এক জনপ্রিয় সিনেমা। সব শ্রেণির দর্শকের ভালবাসায় হয়েছেন সিক্ত।

কিন্তু ১৯৯৬ সালের ৪ঠা সেপ্টেম্বর হঠাৎ থমকে যায় পুরো চলচ্চিত্র জগত। সারা দেশে হতবাক ভক্তরা।

রাজধানীর ইস্কাটনের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সালমান শাহর মরদেহ। তখন থেকেই বড় প্রশ্ন হয়ে দেখা দেয় - আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? তিন দশক পেরিয়ে আজও অমীমাংসিত সেই রহস্য।

সালমান শাহ'র মৃত্যু ঘিরে একাধিক তদন্ত হয়েছে।  কবর থেকে বেশ কয়েকবার তোলা হয় মরদেহ। প্রতিবেদনে বার বার উঠে আসে আত্মহত্যা প্রসঙ্গ। তবে শুরু থেকেই হত্যার অভিযোগ পরিবারের।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের অক্টোবরে হত্যা মামলা হিসেবে নতুন কোরে সিআইডির তদন্তের আওতায় আসে। সম্প্রতি মামলার অন্যতম আসামি খলঅভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে গ্রেপ্তারের ঘটনা তদন্তে আনে নতুন মাত্রা। প্রতিবেদন জমার নতুন তারিখ ২৯ সেপ্টেম্বর।

৩০ বছর পরও ভক্তদের হৃদয়ে একইভাবে উজ্জ্বল ক্ষণজন্মা এই নায়কের উপস্থিতি। প্রিয় নায়কের মৃত্যুরহস্য দ্রুত উন্মোচন হবে সেটাই প্রত্যাশা তাদের।

সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে জামিন শুনানি হয়। ডনের...
ফের নতুন করে আলোচনায় সালমান শাহ হত্যা মামলা। সম্প্রতি এই মামলার এজাহারভুক্ত আসামি খলনায়ক আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, সালামানের স্ত্রী সামিরা হক ও শিল্পপতি আজিজ...
দীর্ঘ তিন দশক পেরিয়ে গেলেও ভক্তদের কাছে নায়ক সালমান শাহর মৃত্যু আজও এক রহস্য। সম্প্রতি এই ক্ষণজন্মা নায়কের হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন এজাহারভুক্ত ৪ নম্বর আসামি খলনায়ক আশরাফুল হক ডন। রোববার (৯...
সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ঢাকাই সিনেমার খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এর আগে...
চলতি বছরের এপ্রিলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোড করা হয়। সে সময় বলা হয়েছিল, সেপ্টেম্বর থেকেই পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ পাওয়া যাবে জাতীয় গ্রিডে। কিন্তু বাস্তবতা...
চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নবজাতককে ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে নগরীর প্রবর্তক মোড়ে সিএসসিআর হাসপাতালে এ ঘটনা হয়। 
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের লক্ষ্যে সংসদে উত্থাপিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি...
মাদকসংক্রান্ত একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এক টেলিভিশন উপস্থাপিকাসহ ১১ জনকে ফাঁসির রায় দিয়েছেন মিসরের একটি আদালত। ৩৯ বছর বয়সী ওই উপস্থাপিকা সারা খলিফা মূলত অপরাধবিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘মিশন...
লোডিং...

এলাকার খবর