মিস ইউনিভার্সে ইতিহাস গড়লেন মিথিলা, তৃতীয় হলেন পিপলস চয়েসে

বিশ্বসুন্দরী প্রতিযোগিতার চরম উত্তেজনার রাতটি এবার বাংলাদেশকে দিল উজ্জ্বলতম সাফল্যের মুহূর্ত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ তানজিয়া জামান মিথিলা অভিষেকের মঞ্চেই সেরা ৩০–এ জায়গা করে নিয়ে লিখলেন নতুন ইতিহাস। 

বাংলাদেশি দর্শকের ভালোবাসা এবার মিথিলার যাত্রায় ছিল বাড়তি আকর্ষণ। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের বন্যা প্রমাণ করেছে—তার এই অর্জন দেশের জন্য কতটা অনুপ্রেরণার। 

পিপলস চয়েসে তৃতীয়—একটুখানি দূরেই ছিল সরাসরি সেরা ৩০

পিপলস চয়েস ভোটে মিথিলা ছিলেন তৃতীয়। যদি এক নম্বরে থাকতে পারতেন, তাহলে সরাসরি সেরা ৩০–এ উঠে যেতেন তিনি।
তবুও সুইমসুট রাউন্ডে দারুণ পারফরম্যান্স করে তিনি নিজ যোগ্যতায় উঠে আসেন শীর্ষ ৩০–এ।

ন্যাশনাল কস্টিউম এবং গাউন রাউন্ডেও ছিল তার আত্মবিশ্বাসী উপস্থিতি। তবে যে দৃশ্যটি সবচেয়ে বেশি আলোচনায় আসে, তা হলো মিস ভেনেজুয়েলার অসৌজন্যমূলক আচরণকে মিথিলার পরিপক্ব ও গ্রেসফুলভাবে সামলানো—যা আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রশংসা কুড়ায়।

দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার সার্থকতা

২০২০ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্স বাংলাদেশ হওয়া সত্ত্বেও, করোনার কারণে আন্তর্জাতিক মঞ্চে উঠতে পারেননি মিথিলা।
পাঁচ বছর পর সেই স্বপ্নমঞ্চে ফিরে এসে সেরা ৩০–এ জায়গা করে নিলেন তিনি।

মিস ইউনিভার্স ২০২৫—সেরা তালিকা
সেরা ১২

চিলি
কলম্বিয়া
কিউবা
গুয়েদালোপে
মেক্সিকো
পুয়ের্তো রিকো
ভেনেজুয়েলা
চীন
ফিলিপাইন
থাইল্যান্ড
মাল্টা
আইভরি কোস্ট

সেরা ৫
থাইল্যান্ড
ফিলিপাইন
ভেনেজুয়েলা
আইভরি কোস্ট
মেক্সিকো

সেরা 
ফাতিমা বশ