‘অপমানিত’ ফাতিমাই হলেন মিস ইউনিভার্স ২০২৫

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০২:২০ পিএম

থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এক নারী—মেক্সিকোর ফাতিমা বশ। কয়েকদিন আগেই যিনি আয়োজকদের অশালীন আচরণের বিরুদ্ধে সোজাসাপ্টা বলে উঠেছিলেন, 'আমি কোনো পুতুল নই।' সেই সাহসী প্রতিবাদই যেন আজ তাকে এনে দিল বিশ্বসৌন্দর্যের সর্বোচ্চ মুকুট।

২১ নভেম্বর (বাংলাদেশ সময় সকাল ৭টা) ব্যাংককের আইকনিক মঞ্চে শুরু হয় গ্র্যান্ড ফাইনাল। থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা, আইভরি কোস্ট ও মেক্সিকো—এই পাঁচ দেশের প্রতিযোগীরা লড়াই করেন শেষ পর্যায়ে। বিচারকদের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল চূড়ান্ত সিদ্ধান্তের মানদণ্ড, আর সেখানেই নিজের আত্মবিশ্বাস ও দৃঢ়তায় সবাইকে ছাড়িয়ে যান ফাতিমা।

কয়েকদিন আগে নাওয়াত ইৎসারাগ্রিসিলের অনাকাঙ্ক্ষিত মন্তব্য, বিশেষ করে ‘ডাম্বহেড’ বলে অপমান—ফাতিমাকে ক্ষুব্ধ করে তোলে। তিনি শুধু প্রতিবাদই জানাননি; অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। সহ-প্রতিযোগীদের সংহতি ও বিশ্বব্যাপী সমর্থন তখনই তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দেয়। সামাজিক মাধ্যমে তাকে ‘ভয়হীন নারী’ হিসেবে প্রশংসা করেন অনেকে।

ফাইনালের মঞ্চে সেই দৃঢ়তার প্রতিফলন আরও স্পষ্ট হয়ে ওঠে। নারী অধিকার, আত্মসম্মান ও নেতৃত্ব বিষয়ে তার সুস্পষ্ট ও শক্তিশালী উত্তর মুহূর্তেই হলজুড়ে হাততালি কুড়ায়।

শেষ পর্যন্ত রানারআপ হন মিস থাইল্যান্ড, আর মুকুট ওঠে ২৬ বছর বয়সী ফাতিমা বশের মাথায়—মেক্সিকোর জন্য যা চতুর্থ ‘মিস ইউনিভার্স’ শিরোপা।

 

মুম্বাইয়ের শিবাজী পার্কে পুলিশের একটি ভ্যানের সামনে এক তরুণীর দাঁড়িয়ে থাকার ছবি রাতারাতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই শুরু হয় আলোচনা—কে এই তরুণী? পরে জানা যায়, তিনি ২৭ বছর বয়সী...
ঢাকায় এক পথচারীকে মারধর ও কটূক্তির অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার জাকির হোসাইনের আদালতে মামলাটি দায়ের করেন...
মাত্র ৩৭ বছর বয়সেই না–ফেরার দেশে পাড়ি জমালেন ফিটনেস তারকা-মডেল মায়াঙ্ক পাওয়ার। সোমবার তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুসংবাদ জানানো হয়। তবে...
‘মিস আয়ারল্যান্ড’খ্যাত তারকা মাকসুদা আক্তার প্রিয়তী। আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আরও পালক যুক্ত করলেন আয়ারল্যান্ডভিত্তিক এ মডেল। সম্প্রতি তিনি বিশ্ববিখ্যাত নিউইয়র্ক ফ্যাশন উইকে শো-স্টপার হিসেবে অংশ...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর