খুব একটা ভালো সময় যাচ্ছে না টিম টাইগারদের। গতকালই (২৪ অক্টোবর) আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। ব্যাট হাতে নেই ধারাবাহিকতা, বলেও নেই ছন্দ।
দলের এই ক্রান্তিকালে এগিয়ে আসতে চাইছেন চিত্রনায়ক জায়েদ খান। ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন শিল্পী সমিতির এ নেতা ও অভিনেতা। ভেরিফায়েড ফেসবুক প্রফাইলে মজা করে লিখেছেন, ‘মাঠে আমারই যেতে হবে।’
বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি পরা গোটা চারেক ছবিও পোস্ট করেছেন তিনি। তাহলে কি ক্রিকেটারদের চেয়ে নিজেকেই খেলায় বেশি পারদর্শী বলে বোঝাতে চেয়েছেন তিনি? উত্তর দেননি।
খোঁজ নিয়ে জানা যায়, জায়েদ খান খেলাধুলাতেও পারঙ্গম। প্রতিযোগিতামূলক বিভিন্ন লিগেও খেলেছেন এই শিল্পী।
এদিকে, জায়েদ খানের এই পোস্টে নানা শ্রেণির মানুষ এসে আলোচনা-সমালোচনা করে কমেন্ট করছেন। অনেকে বিষয়টি নিয়ে মজাও করছেন।