শাকিব খানের ‘প্রিন্স’-এ বলিউডের বিখ্যাত ডিওপি অমিত রয় 

শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ নিয়ে ঢালিউডের ফ্যানরা বেশ উচ্ছ্বসিত! এতে যোগ হলো পরিচালক আবু হায়াত মাহমুদ বড় আপডেট। জানালেন, সিনেমার ভিজ্যুয়ালস হবে একদম লিজেন্ডারি।

কারণ বলিউডের বিখ্যাত ডিওপি (ডিরেক্টর অব ফটোগ্রাফি) অমিত রয় যুক্ত হয়েছেন প্রিন্স-এ। তিনি আগে অ্যানিমাল, ডাংকি, শি, নিশাব্দ, ইশক বিশক, ফিদা, সরকার, দেবা, রান, লাভ আজ কাল ২সহ একাধিক হিট ভারতীয় সিনেমার ভিজ্যুয়াল তৈরি করেছেন।

দেবা ছবির সেটে শহিদ কাপুর ও অপিত। ছবি: হলিউড রিপোর্টার ইন্ডিয়া থেকে নেওয়াপরিচালক বললেন, ‘বাংলাদেশি সিনেমা এবার এমন ভিজ্যুয়াল পাবে যা আগে কখনো দেখেনি দর্শক। আমরা এখন কাজ শুরুর জন্য অপেক্ষা করছি। সামনে আসছে আরও চমক।’

প্রিন্স সিনেমায় নব্বই দশকের গল্প উঠে আসবে। যেখানে থাকবে এক্সট্রিম অ্যাকশন, ক্রাইম ও আবেগের মিশেল। মুক্তি ধরা হয়েছে ২০২৬ সালের ঈদুল ফিতরে। আর সঙ্গেই সিনেমার ভিজ্যুয়ালস, অ্যাকশন সিকোয়েন্স ও স্টাইলিশ শাকিব খানের লুক দর্শকদের মুগ্ধ করবে বলেই আশা করা হচ্ছে।