১৬ বছরেই কুপারের হাতে ‌বাফটা, ‘অ্যাডোলেসেন্স’র বাজিমাত

চলতি বছর লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে বসেছিল বাফটা টেলিভিশন অ্যাওয়ার্ডস। স্থানীয় সময় মঙ্গলবার (১০ মে) এক জাঁকজমক আয়োজনে ঘোষিত হয় পুরস্কার। যেখানে গত ১২ মাসে ছোটপর্দার সেরা অনুষ্ঠান, অভিনেতা ও উপস্থাপকদের সম্মাননা প্রদান করা হয়।

এদিন, বাফটা আসরে বাজিমাত করেছে নেটফ্লিক্সের অপরাধধর্মী সিরিজ ‘অ্যাডোলেসেন্স’। পাশাপাশি দুটি বিভাগে পুরস্কার অর্জনের মধ্যদিয়ে এই মর্যাদাকর আসরের অংশীদার হয়েছে ‘দ্য সেলিব্রিটি ট্রেইটরস’ ও ‘লাস্ট ওয়ান লাফিং’।

তবে অ্যাডোলেসেন্স’র ঝুলিতে উঠেছে ৪টি পুরস্কার, যা কোনো একটি আসরে বাফটায় সর্বোচ্চ পুরস্কারপ্রাপ্তির রেকর্ড ভেঙে দিয়েছে। এদিকে, এই সিরিজে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে বাফটা টিভি পুরস্কার জিতে নিয়েছে ওয়েন কুপার। ১৬ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেতার অর্জনটি এসেছে তাঁর প্রথম অভিনয়েই!

পুরস্কার হাতে ওয়েন কুপার। ছবি: সংগৃহীত

একনজরে এবারের বাফটা বিজয়ীদের তালিকা: 

ড্রামা সিরিজ
কোড অব সাইলেন্স (আইটিভি১) 

লিমিটেড ড্রামা
অ্যাডোলেসেন্স (নেটফ্লিক্স)

সেরা অভিনেতা
স্টিফেন গ্রাহাম (অ্যাডোলেসেন্স, নেটফ্লিক্স)

সেরা অভিনেত্রী
নার্গেস রাশিদি (প্রিজনার ৯৫১, বিবিসি ওয়ান)

সেরা পার্শ্ব অভিনেতা
ওয়েন কুপার (অ্যাডোলেসেন্স, নেটফ্লিক্স)

সেরা ড্রামা সিরিজ কোড অব সাইলেন্স’র পুরস্কার নিতে মঞ্চে রোজ আইলিং-এলিস (মাঝে), ছবি: সংগৃহীত

সেরা পার্শ্ব অভিনেত্রী
ক্রিস্টিন ট্রেমারকো (অ্যাডোলেসেন্স, নেটফ্লিক্স)

চিত্রনাট্যভিত্তিক কমেডি
অ্যামান্ডাল্যান্ড (বিবিসি ওয়ান)

কমেডি বিভাগে সেরা অভিনেতা
স্টিভ কুগান (হাউ আর ইউ? ইট’স অ্যালান-পার্ট্রিজ, বিবিসি ওয়ান)

কমেডি বিভাগে সেরা অভিনেত্রী
ক্যাথরিন পার্কিনসন (হিয়ার উই গো, বিবিসি ওয়ান)

বিনোদন
লাস্ট ওয়ান লাফিং (প্রাইম ভিডিও)

কমেডি বিভাগে সেরা অভিনেত্রী ক্যাথরিন পার্কিনসন। ছবি: সংগৃহীত

বিনোদনমূলক পরিবেশনা
বব মর্টিমার (লাস্ট ওয়ান লাফিং, প্রাইম ভিডিও)

তথ্যভিত্তিক বিনোদন
গো ব্যাক টু হোয়ার ইউ কেম ফ্রম (চ্যানেল ৪)

রিয়্যালিটি
দ্য সেলিব্রিটি ট্রেইটরস (বিবিসি ওয়ান)

সোপ
ইস্টএন্ডার্স (বিবিসি ওয়ান)

ডে টাইম
স্ক্যাম ইন্টারসেপ্টরস (বিবিসি ওয়ান)

ইন্টারন্যাশনাল
দ্য স্টুডিও (অ্যাপল টিভি)

শিশুতোষ: চিত্রনাট্যভিত্তিক
ক্রংটন (বিবিসি আইপ্লেয়ার)

শিশুতোষ: চিত্রনাট্যবিহীন
ওয়ার্ল্ড.ওয়ার.মি (স্কাই কিডস ইনভেস্টিগেটস, স্কাই নিউজ)

গাজা: ডক্টরস আন্ডার অ্যাটাক তথ্যচিত্রের কলাকুশলী ও নির্মাতারা। ছবি: সংগৃহীত

তথ্যভিত্তিক ধারাবাহিক
সি নো ইভিল (চ্যানেল ৪)

বিশেষজ্ঞ তথ্যভিত্তিক
সাইমন শামা: দ্য রোড টু অশউইৎজ (বিবিসি টু)

সাম্প্রতিক ঘটনাবলী
গাজা: ডক্টরস আন্ডার অ্যাটাক (চ্যানেল ৪)

সংবাদ কভারেজ
চ্যানেল ৪ নিউজ (ইসরায়েল-ইরান: ১২ দিনের যুদ্ধ, চ্যানেল ৪)

একক তথ্যচিত্র
গ্রেনফেল: আনকভার্ড (নেটফ্লিক্স)

সরাসরি অনুষ্ঠান সম্প্রচার
ভিই ডে ৮০: আ সেলিব্রেশন টু রিমেম্বার (বিবিসি ওয়ান)

ক্রীড়া সংবাদ
উয়েফা নারী ইউরো ২০২৫ (বিবিসি ওয়ান)

শর্ট ফর্ম
হাসল অ্যান্ড রান (চ্যানেল ৪)

পি অ্যান্ড ও ক্রুজেস স্মরণীয় মুহূর্ত পুরস্কার (দর্শকের ভোটে নির্বাচিত)
দ্য সেলিব্রিটি ট্রেইটরস-অ্যালান কার উইনস (বিবিসি ওয়ান)

বাফটা ফেলোশিপ
ডেম মেরি বেরি

বিশেষ পুরস্কার
মার্টিন লুইস