টিভির প্যাকেজিংয়ে ছবির ব্যবহার, দেড় কোটি টাকার মামলা দুয়া লিপার

আপডেট : ১১ মে ২০২৬, ০১:০০ পিএম

দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্সের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের (প্রায় দেড় কোটি টাকা) ক্ষতিপূরণ মামলা করেছেন জনপ্রিয় পপতারকা দুয়া লিপা। টিভির প্যাকেজিংয়ে বিনা অনুমতিতে ছবি ব্যবহার করায় এই মামলা ঠুকেছেন তিনি।

শুক্রবার (৮ মে) ক্যালিফোর্নিয়ার মার্কিন জেলা আদালতে দায়ের করা সেই মামলার নথি অনুযায়ী, এই তারকা অভিযোগ করেছেন যে, অনুমতি ছাড়াই যুক্তরাষ্ট্রজুড়ে বিক্রি হওয়া বিভিন্ন টেলিভিশন মডেলে তাঁর মুখাবয়বের একটি ছবি ঢালাওভাবে ব্যবহার করেছে স্যামসাং। 

অভিযোগে আরও বলা হয়েছে, ‌‘স্যামসাংয়ের পণ্যের প্রচার ও বিক্রির উদ্দেশ্যে মিসেস লিপার কষ্টার্জিত সাফল্যকে অন্যায়ভাবে কাজে লাগানোর জন্য এই প্যাকেজিং ডিজাইন করা হয়েছিল।’

এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ে স্যামসাং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। তবে এখনও কোনো জবাব পাওয়া যায়নি।

দুয়া লিপা। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

মামলাটিতে কপিরাইট লঙ্ঘন, ট্রেডমার্ক লঙ্ঘন এবং লিপার চেহারা ও ছবি আত্মসাতের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

স্যামসাংয়ের টিভির প্যাকেজে যে ছবিটি ব্যবহার করা হয়েছে, তা ২০২৪ সালে অস্টিন সিটি লিমিটস উৎসবে তোলা হয়। এর মেধাসত্ত্ব দুয়া লিপার নিজস্ব। তাঁর সঙ্গে কোনো চুক্তি না থাকায় প্রতিষ্ঠানটিকে একাধিকবার এই ছবি ব্যবহার না করার অনুরোধ জানান তারকার প্রতিনিধিরা। তবুও স্যামসাং এই বিজ্ঞাপনের ব্যবহার অব্যাহত রাখে!

মামলায় বলা হয়েছে, লিপা ২০২৫ সালের জুন মাসে প্রথম স্যামসাং বক্সে নিজের উপস্থিতি সম্পর্কে জানতে পারেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরাও এটিকে ‘ডুয়া লিপা টিভি বক্স’ বলে বর্ণনা করে পোস্ট করতে শুরু করেন। ইনস্টাগ্রামের দুটি নির্দিষ্ট মন্তব্যের কথা উল্লেখ রয়েছে মামলার নথিতে। একটিতে একজন নেটিজেনের ভাষ্য, শুধু দুয়া রয়েছেন বলেই ওই টিভি কিনবেন তিনি! অন্যটিতে লেখা ছিল, ‘আপনার যদি কোনো কিছু বিক্রির প্রয়োজন হয়, তবে তাতে দুয়া লিপার ছবি লাগিয়ে দিন!’

৩০ বছর বয়সী এই গায়িকার আইনজীবী দল জানান, অধিকার লঙ্ঘন বন্ধের জন্য একাধিকবার দাবি জানালেও, বারবার তা উপেক্ষা করেছে স্যামসাং।

আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে যে, পুমা, ভার্সাচি ও ইভ সেন্ট লরেন্টের মতো ব্র্যান্ডের সঙ্গে লিপার বেশকিছু বাণিজ্যিক অংশীদারিত্ব রয়েছে। 

সম্প্রতি নেসপ্রেসোর শুভেচ্ছাদূত হয়েছেন এই তারকা। এর আগে তিনি অ্যাপল, পোর্শে ও শ্যানেলের মতো ব্র্যান্ডের সঙ্গেও কাজ করেছেন। ২০২৪ সালে প্রকাশ পেয়েছে তাঁর সবশেষ অ্যালবাম ‘র‍্যাডিক্যাল অপটিমিজম’।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর