কোক স্টুডিও বাংলা কনসার্ট মাতাবেন ১০০’র বেশি শিল্পী

‘কোক স্টুডিও বাংলা লাইভ’ কনসার্টের দ্বিতীয় সংস্করণের জন্য প্রস্তুত হচ্ছে কোক স্টুডিও বাংলা। ‘নাসেক নাসেক’-এর ছন্দ থেকে শুরু করে ‘কথা কইয়ো না’র জাদুকরী সুর—ভক্তরা উপভোগ করবেন বিশষে এক অভিজ্ঞতা, যা আগে কখনও দেখা যায়নি। প্ল্যাটফর্মটির ১০০ জনের বেশি শিল্পী পারফর্ম করবে এই কনসার্টে।

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আগামী ১০ নভেম্বর কনসার্টটি অনুষ্ঠিত হবে। মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়, তবে গেট খুলে দেওয়া হবে বেলা ১টা ৩০ মিনিটে। তারপর বেলা ৩টা থেকে থাকছে প্রি-শো, এই সময়ে ভেন্যুতে উপস্থিত দর্শকদের জন্য রয়েছে নানা ধরনের মজার কার্যক্রম।

দর্শকদের কোক স্টুডিও বাংলার জাদুতে মাতাতে লাইনআপে থাকছেন বাপ্পা মজুমদার, শায়ান চৌধুরী অর্ণব, অনিমেষ রায়, পান্থ কানাই, মমতাজ বেগম, মিজান রহমান, মেঘদল, ঋতু রাজ, সানজিদা মাহমুদ নন্দিতা, নিগার সুলতানা সুমি, জালালি সেট, রিপন কুমার সরকার (বগা), সুনিধি নায়েক, সৌম্যদীপ শিকদার (মুর্শিদাবাদী), কানিজ খন্দকার মিতু, মো. মাখন মিয়া, রুবাইয়াত রেহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, শানিলা ইসলাম, আরমীন মুসা ও ঘাসফড়িং কয়্যার, রিয়াদ হাসান, পল্লব ভাই, সোহানা (ডটার অব কোস্টাল), মুকুল মজুমদার ঈশান, প্রীতম হাসান, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি, ইমন চৌধুরী, এরফান মৃধা শিবলু, আলেয়া বেগম, ফুয়াদ আল মুক্তাদির, তাসফিয়া ফাতিমা (তাশফি), সূচনা শেলী ও হামিদা বানুসহ দুই সিজনের শিল্পীরা। বিশেষ অতিথি হিসেবে থাকছেন এলিটা করিম, শুভ (ডি রকস্টার), অনুরাধা মণ্ডল, শাওন গানওয়ালা ও মোক্তাদির দেওয়ান শান্ত। ব্যান্ড পারফরম্যান্স দিয়ে দর্শকদের মুগ্ধ করতে থাকছে ব্যান্ড লালন ও হাতিরপুল সেশনস।

কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের হেড অব মার্কেটিং আবীর রাজবীন বলেন, ‌‘সারা দেশে কোক স্টূডিও বাংলা খুবই জনপ্রিয় এবং ভক্তরাও আরেকটা কনসার্ট আয়োজনের জন্য অনুরোধ করে আসছিলেন। কোক স্টুডিও বাংলার ম্যাজিক দিয়ে দর্শক-শ্রোতাদের মাতাতে প্ল্যাটফর্মটি ১০০ জনের বেশি শিল্পীর একটি দল নিয়ে প্রস্তুত। আমরা বিশ্বাস করি, এই কনসার্ট ভক্তদের জীবনে অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে।’
 
কোক স্টুডিও বাংলা লাইভ কনসার্টের টিকিট পাওয়ার জন্য সংগীতপ্রেমীদের কোকা-কোলার লিমিটেড এডিশন আইসিসি মোড়কের ৬০০ মি.লি. অথবা ১.২৫ লিটার বোতল সংগ্রহ করতে হবে। বোতলের মোড়ক তোলার পর ইউনিক কোড পাওয়া যাবে। কিউআর কোডগুলো স্ক্যান করে এবং প্রতিটি বোতলের মোড়কের পেছনে থাকা ইউনিক কোড দিয়ে ভোক্তারা একটি ডিজিটাল কয়েন পাবেন। ৫টি ডিজিটাল কয়েন সংগ্রহ করে জেতা যাবে এই কনসার্টের টিকিট। ভোক্তারা চাইলে আইসিসি ওয়ার্ল্ড কাপ কয়েনের মাধ্যমেও টিকিট সংগ্রহ করতে পারবেন। এ ছাড়াও ফুডপান্ডার মাধ্যমে ৬০০ টাকা মূল্যের খাবার অর্ডার করে এবং একইসঙ্গে একই দিনে পান্ডামার্টের মাধ্যমে ২টি ৬০০ মি.লি. অথবা একটি ১.২৫ লিটার কোকা-কোলা বোতল অর্ডার করে একটি কনসার্ট টিকিট পেতে পারেন।
 
এ ছাড়া বার্গার কিং, ম্যাডশেফ, ডিগার, পাগলা বাবুর্চি, হারফি, ক্রিস্প, চিজ, সিপি ফাইভ স্টার ও চিলক্স থেকে কোকা-কোলা কম্বো মিল কিনলেও টিকিট পাওয়া যাবে। সরাসরি টিকিট কেনা যাবে টিকিফাই.কম থেকেও।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করার পর প্রায় ১০০ জন গায়ক ও শিল্পীকে নিয়ে ২২টি গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। দেশীয় সংগীত ও সংস্কৃতির চোখের আড়ালে থাকা রত্নদের সবার সামনে তুলে ধরেছে প্ল্যাটফর্মটি।