স্কলাসটিকায় স্বর্ণকেশী সেই রাপুনজেলের গল্প

রূপকথার সবচেয়ে বিখ্যাত চরিত্র বোধহয় রাপুনজেল। যার ছিল অনেক লম্বা চুল, সোনালি। যে চুল বেয়ে যেমন উঠেছিল তার প্রেমিক, তেমনি ডাইনিও। জনপ্রিয় এই রূপকথার গল্পটির উৎপত্তি জার্মানিতে। যা আমাদের দেশে এসেছে ওয়াল্ট ডিজনির সংগীতবহুল অ্যাডভেঞ্চার মুভি ‘ট্যাঙ্গেলড’ হয়ে। এবার সেই রাপুনজেলকেই দেখা গেল ঢাকার মঞ্চে।

স্কলাসটিকা উত্তরা সিনিয়র শাখায় শুক্রবার মঞ্চস্থ হলো নাটক ট্যাঙ্গেলড। স্কুলের নাটক, নৃত্য ও সংগীত ক্লাবের শিক্ষার্থীরা এসটিএম মিলনায়তনে এ নাট্যানুষ্ঠানের আয়োজন করে।

নাট্যানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক এম ফ্রাঁসোয়া গ্রোসজিন। আরো কথা বলেন স্কুলের উত্তরা সিনিয়র শাখার অধ্যক্ষ ফারাহ সোফিয়া আহমেদ।

এছাড়াও অতিথি হিসাবে ছিলেন বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রী শতাব্দী ওয়াদুদ, দীপা খন্দকার ও শাহেদ আলী। 

স্কলাসটিকায় স্বর্ণকেশী সেই রাপুনজেলের গল্প। ছবি: স্কলাসটিকাস্কুল কর্তৃপক্ষ জানায়, এটি ছিল বার্ষিক আয়োজন।  নাটকের নির্দেশনায় ছিলেন স্কুলের ড্রামা ক্লাবের সদস্য ফাসভির আহমদ চৌধুরী, শৈলী পারমিতা নীলপদ্ম ও সাফিয়া ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাজী তৌফিক ইসলাম ইমন ও সাইদুর রহমান। সংগীত পরিচালনা করেন গাজী মান্নাফ ও পলাশ নাথ। 

স্কুলের এ বার্ষিক নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তাহসান জহির, ফাহিয়াম আহমেদ, ধ্রুপদী লতিফা সিদ্দিক, তাহসিনা আয়েশা, মানহা সাবরিন, ভুইয়া আয়েশা, সারা সুমাইয়া হক প্রজ্ঞা, অরিয়ন ভট্টাচার্য, বাজনিন রহমান ও অর্নব কুমার কুন্ডু প্রমুখ।