যাত্রাপালার জমজমাট আয়োজনে ‘বকুলপুর সিজন ৩’

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম

দীপ্ত টিভির বিপুল জনপ্রিয় মেগা সিরিয়াল ‘বকুলপুর’। আজ ১৯ সেপ্টেম্বর প্রচারে আসছে এই সিরিয়ালের তৃতীয় কিস্তি। 

যাত্রাপালার রঙিন জীবনের ভেতর নানা টানাপোড়েন, আর গ্রামীণ পটভূমির প্রেম ও ক্ষমতার দ্বন্দ্বে নির্মিত হয়েছে ‘বকুলপুর সিজন ৩’। প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার হবে এটি।

আহমেদ শাহাবুদ্দীন রচিত এ মেগা ধারাবাহিক পরিচালনা করেছেন নির্মাতা হাসান রেজাউল। আগের দুটি সিজনের জনপ্রিয় হয়ে ওঠা চরিত্রদের পাশাপাশি এবার আরও নতুন নতুন চরিত্র যুক্ত হয়েছে বকুলপুর সিজন-৩-এ। 

মেগা সিরিয়ালটির পোস্টার। ছবি: নির্মাতার সৌজন্যে

গল্পে দেখা যাবে, আব্বাস বেগ আবার বকুলপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। হেরে গেছেন প্রাক্তন চেয়ারম্যান দীবা। বিজয় মিছিলে আব্বাসকে ফুলের মালা দিয়ে বরণ করতে আসে রহস্যময়ী নারী নন্দিনী ও প্রতিদ্বন্দ্বী মেহেরজান। 

দায়িত্ব নেওয়ার পর বকুলপুরের স্থানীয়দের অনুরোধে নন্দিনীর মাধ্যমে যাত্রাপালা নিয়ে আসেন আব্বাস চেয়ারম্যান। এলাকায় নতুন যাত্রাদল ‘দ্য নিউ মালঞ্চ অপেরা’র আগমন ঘটে। সেই যাত্রাদলকে ঠেকানোর জন্য উঠে-পড়ে লাগে গ্রামের প্রভাবশালী উজান দেওয়ান। আব্বাসের সঙ্গে তার দ্বন্দ্বের প্রধান কারণ ছোটবোন নাইয়রী। অন্যদিকে, লীলাবতী সরকারের সঙ্গে বিরোধ মেহেরজানের। 

একদিন লীলাবতী সরকারের ওপর সন্ত্রাসী হামলা হয়। প্রাথমিকভাবে মেহেরজানকে সন্দেহ করা হলেও একটা টেলিফোন কলে সেই তদন্তের মোড় ঘুরে যায়। মেহেরজানের পরিবর্তে সন্দেহ তৈরি হয় আসমার ওপর। কেননা, এই সময় আবার আসমার ওপরও সন্ত্রাসী হামলা হয়। এসআই ফরহাদের মনে হতে থাকে, এলাকায় এমন কেউ আছে, যে কিনা বকুলপুরকে অস্থিতিশীল করে রাখতে চায়। কে সে? দাদাভাই? নাকি তার কোনো এজেন্ট?

স্বপ্নীল প্রোডাকশন্স প্রযোজিত এ ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুষমা সরকার, তাহমিনা সুলতানা মৌ, আজাদ আবুল কালাম, দীপা খন্দকার, কচি খন্দকার, নরেশ ভুঁইয়া, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল প্রমুখ।

সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
রাজধানীয় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক ও প্রখ্যাত নির্মাতা-প্রযোজক মুস্তাফিজুর রহমান। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে...
লোকজ ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, পুরাকীর্তি, অনন্য পর্যটন এবং প্রত্যন্ত অঞ্চলের অজানা সব বৈচিত্র্যময় গৌরবগাথাকে দর্শকের সামনে তুলে ধরে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় এবারের পর্বের...
খুলনায় রাতের মিল (ভাত) খেয়ে ফেলা ও চুরির অভিযোগে মেসমেটদের নির্যাতনের শিকার হয়ে ছাদ থেকে লাফিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের বাবা বলছে রাতে তার ছেলের নাম্বার...
ইরানে মার্কিন সামরিক হামলা নিয়ে জাতিসংঘের যুদ্ধাপরাধ-সংক্রান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের এই প্রতিবেদনকে তারা বিশ্বাসযোগ্য মনে করে না।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার নিখোঁজ সন্তান অপ্রতিম শাহরিয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ১ জনকে। 
ভারতের ওপর শতভাগ শুল্কারোপের বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার ট্রাম্প বিলে সই করেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর