নতুন করে জীবন শুরু করেছেন অভিনেত্রী সোহানা সাবা। ব্যবসায়ী ফয়সালের সঙ্গে দেড় বছরেরও বেশি সময় আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তবে বিয়ের নির্দিষ্ট দিন-তারিখ প্রকাশ্যে আনতে চাননি এই অভিনেত্রী।
সোহানা সাবা জানান, ফয়সালের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল প্রায় সাড়ে পাঁচ বছরের। প্রথম দেখাতেই ফয়সালকে দেখে তার মনে হয়েছিল, ‘এই মানুষটির জন্যই হয়তো এতদিন অপেক্ষা করছিলাম।’ নতুন জীবনের এই সিদ্ধান্তে তার ছেলেও ইতিবাচকভাবে সাড়া দিয়েছে। মায়ের বিয়ের খবরটি সে ভালোভাবেই নিয়েছে এবং নতুন জীবন নিয়ে বেশ খুশি।
এর আগে নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে দীর্ঘ প্রায় ১০ বছরের দাম্পত্য জীবন ছিল সোহানা সাবার। তাদের এক সন্তান রয়েছে। সেই সম্পর্কের ইতি টানার পরই নতুন করে জীবন সাজানোর পথে হাঁটেন অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও নতুন অধ্যায়ে পা রাখা সোহানা সাবা এখন স্বামী ফয়সাল ও সন্তানকে নিয়ে এগিয়ে যেতে চান নতুন স্বপ্নে।