‘সামিরা, ডন কিংবা শাবনূরের সম্মান কি ফিরিয়ে দিতে পারব’, প্রশ্ন রাখলেন জয়

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৭:৪৬ পিএম

ফের নতুন করে আলোচনায় সালমান শাহ হত্যা মামলা। সম্প্রতি এই মামলার এজাহারভুক্ত আসামি খলনায়ক আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, সালামানের স্ত্রী সামিরা হক ও শিল্পপতি আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি করেছিলেন এই খলনায়ক। এ ছাড়াও আলোচনায় রয়েছেন রাজসাক্ষী রিজভী আহমেদ ও চিত্রনায়িকা শাবনূর। এবার সালমান শাহ হত্যার বিচার চেয়ে একটি প্রশ্ন তুলেছেন জনপ্রিয় উপস্থাপক-অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। তাঁর ভাষ্য, বিচারিক প্রক্রিয়ায় সামিরা, ডন কিংবা শাবনূর যদি নির্দোষ প্রমাণিত হন, তবে তাদেরকে সামাজিকভাবে যেভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে—তার প্রতিকার কী হবে?

সোমবার (১০ আগস্ট) সামাজিকমাধ্যমে চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে চলচ্চিত্রের একটি দৃশ্য শেয়ার করেন জয়। সেই পোস্টে তিনি বলেন, ‘সালমান শাহ হত্যার বিচার আমি চাই; এমনভাবে বিচার করেন যেন আর কোনো প্রশ্ন না থাকে। এমনভাবে বিচার করেন যেন বারবার বিচার করতে না হয়। এমনভাবে বিচার করেন যদি সে খুন হয়ে থাকে সব খুনি যেন ধরা পড়ে।’ 

এই অভিনেতার প্রশ্ন, ‘বিচারে যদি সামিরা, ডন কিংবা বর্তমানে আলোচনায় আসা শাবনূর নির্দোষ প্রমাণিত হন, তাহলে তাদেরকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করে যে হেনস্থা করা হচ্ছে তার প্রতিকার কী হবে—সেটাও বিবেচনায় রাখতে হবে। তাদের সম্মান ফিরিয়ে দিতে পারব কি আমরা?’ 

ফেসবুকের সেই পোস্টে জয় উল্লেখ করেন যে, সালমান শাহ হত্যা নিয়ে সকলের ইন্টারভিউ করেছেন তিনি। প্রিয় নায়কের সেই ঘটনা ‘হত্যা’ হতেও পারে বলে ধারণা তাঁর। কেননা, অন্যদের মতো তিনি নিজেও সালমান শাহকে ভালোবাসেন।

সবশেষে এই অভিনেতা বলেন, ‘আজকে আমি অত্যন্ত জনপ্রিয় একটি পোস্ট দিতে পারতাম। কিন্তু আমার এই পোস্ট অত্যন্ত বাস্তবসম্মত। সবার কথাই ভাবতে হবে সবাই মানুষ। এর ভেতর অপরাধীকে আলাদা করতে হবে। আমি আপনাকে দেখতে পারি না, তার মানে আপনি খুনি—এটা সঠিক নয়। প্রকৃত খুনির চেহারা বের হয়ে আসুক, বাকিরা শান্তি পাক।’

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। তবে ভক্তদের কাছে তাঁর মৃত্যু-রহস্য আজও অধরা। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ (পিবিআই) একাধিক তদন্ত সংস্থার প্রতিবেদনে ঘটনাটি আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। তবে পরিবার ও ভক্তদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যা নিয়ে এখনও আইনি লড়াই অব্যাহত রয়েছে।

বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
ঢালিউডের প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ ও অভিনেত্রী শাবনূরের জুটি নব্বইয়ের দশকে দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। পর্দায় তাঁদের রসায়ন ঘিরে তখন থেকেই নানা আলোচনা ও গুঞ্জন ছিল। তাঁদের সম্পর্ক নিয়ে...
দীর্ঘ তিন দশক পেরিয়ে গেলেও ভক্তদের কাছে নায়ক সালমান শাহর মৃত্যু আজও এক রহস্য। সম্প্রতি এই ক্ষণজন্মা নায়কের হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন এজাহারভুক্ত ৪ নম্বর আসামি খলনায়ক আশরাফুল হক ডন। রোববার (৯...
সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ঢাকাই সিনেমার খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এর আগে...
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মহিলা মাদরাসার ছাদে খেলাধুলা করার সময় বিদ্যুতায়িত ৫ ছাত্রী দগ্ধ হয়েছে। শনিবার বিকেলে ফতুল্লার কাশিপুর হাজিপাড়া এলাকায় মালেহা মহিলা মাদরাসায় এ ঘটনা হয়। 
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পাখি তাড়াতে আনসার সদস্যের ছোড়া গুলিতে একজন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটে।
পাকিস্তান ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিরাপত্তা কর্মী নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকায় এ হামলা হয়। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে...
নরসিংদীর মেঘনা নদী থেকে পুলিশের হারিয়ে যাওয়া ১৬ রাউন্ড ৭.৬২ মিমি গুলি উদ্ধার করেছে বিশেষ বাহিনী এসআরবি-১১ (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন)-এর একটি চৌকস আভিযানিক দল। শনিবার বেলা ১১টা ২০ মিনিট থেকে...
লোডিং...

এলাকার খবর