জনপ্রিয় ‘ক্রাইম পেট্রোল’র সঞ্চালকের আসনে অজয়

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১২:৩৪ পিএম

ক্যারিয়ারে নতুন পালক! সঞ্চালক হিসেবে অভিষেক করছেন জনপ্রিয় বলিউড অভিনেতা অজয় দেবগন। জনপ্রিয় টেলিভিশন শো ‘ক্রাইম পেট্রোল’র নতুন সঞ্চালক হিসেবে দেখা যাবে তাঁকে। 

বহুবছর ধরে ‘সনি লিভ’-এ সম্প্রচারিত হচ্ছে ক্রাইম পেট্রোল। যেখানে নানারকম অপরাধমূলক ঘটনা সিরিজ আকারে তুলে ধরা হয়। সঞ্চালক ছিলেন অভিনেতা অনুপ সোনি। তাঁর সঞ্চালনা ভক্তদের মাঝে বেশ প্রশংসিতও বটে। কিন্তু এবার জানা গেল, শো থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন সঞ্চালক হিসেবে নিয়োগ পেয়েছেন অজয়। 

সূত্রের মাধ্যমে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এরইমধ্যে ১৫টি এপিসোডের শুটিং শেষ করেছেন অজয়। তাই সিরিজের বাকি পর্বগুলোর ​​সঞ্চালনা তিনিই চালিয়ে যাবেন কিনা, সেই সিদ্ধান্ত দর্শকদের প্রতিক্রিয়া এবং টিআরপির ওপর নির্ভর করছে। এ ছাড়া আরও শোনা যাচ্ছে, আসন্ন সিজনের অতিরিক্ত পর্বগুলোর সঞ্চালনার জন্য অভিনেতা রাজেশ তৈলাংকেও চুক্তিবদ্ধ করা হয়েছে। 

এদিকে, সামাজিকমাধ্যমে একটি রহস্যময় ভিডিও শেয়ার করে সম্প্রতি বিষয়টির আভাস দিয়েছিলেন অজয়। তবে তিনি সরাসরি ইঙ্গিত দেননি যে, ভিডিওটি এই ক্রাইম শোয়ের সঙ্গে সম্পর্কিত। ভিডিওতে তিনি বলেছেন, ‘মাঝে মাঝে এমন কিছু বিষয় থাকে, যা আমাদেরকে ভেতর থেকে যন্ত্রণা দেয়। আর আজ আমাদের সামনে এমন এক সত্য রয়েছে, যা জেনে আমি হতবাক। শিগগিরই আমি তা আপনাদের কাছে তুলে ধরব।’ 

অভিনেতা অনুপ এই শোয়ের জন্য সবচেয়ে পরিচিত মুখ ছিলেন। এবার সবকিছু ঠিক থাকলে ক্রাইম পেট্রোল’র মাধ্যমেই সঞ্চালক হিসেবে নতুন ইনিংস শুরু করছেন অজয়। এর আগে তেমন কোনো শোয়ের সঞ্চালনায় দেখা যায়নি তাঁকে। ‘গঙ্গাজল’, ‘সিংঘম’ ও ‘দৃশ্যম’সহ বিভিন্ন ছবিতে পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার চরিত্রে অভিনয় করেছেন তিনি, ফলে ক্রাইম ঘরানায় এক ভিন্ন তারকা হিসেবে তাঁর পরিচিতি রয়েছে।

মিথ্যা ঠিক সত্যের উল্টো। মিথ্যার অনেক রং। একটি মিথ্যাকে বাঁচিয়ে রাখতে আরেকটি মিথ্যা বলতে হয়। কখনও তা ভালোবাসার মতো কোমল, কখনও আনন্দের মতো উজ্জ্বল, কখনও আত্মরক্ষার মতো প্রয়োজনীয়, আবার কখনও বিধ্বংসী।...
স্ত্রী আফরা ইভনাথ ইকরার আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেন জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া। রোববার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের...
ব্রেন টিউমারে আক্রান্ত নব্বই দশকের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ একবছরের বেশি সময় তিনি লন্ডনে চিকিৎসাধীন ছিলেন। এবার চিকিৎসা বিরতির মধ্যেই দেশে ফিরছেন এ অভিনেতা। বাংলাদেশ সময় সোমবার (৩ আগস্ট)...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের এটি চতুর্থ সিনেম। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমায় যথারীতি স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। আর তাঁর নায়িকা...
স্টিয়ারিং গিয়ারের ত্রুটি গোপন করায় এমভি সিএনসি ইউরেনাস জাহাজের মাস্টার ও শিপিং এজেন্টকে এক কোটি টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গতকাল সোমবার চট্টগ্রাম বন্দরের হারবার মাস্টার...
কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। আহত ৪৮০ জনের বেশি।ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা থাকায় বাড়তে পারে হতাহত। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি অবস্থা...
সরকারি খাতের পাশাপাশি জ্বালানি তেল বিপণন কার্যক্রম বেসরকারি খাতে উন্মুক্ত করার কথা ভাবছে সরকার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
প্রায় দুই দশকের মধ্যে এসএসসিতে সবচেয়ে খারাপ রেজাল্টের জন্য শিক্ষার্থীদের পড়াশোনার অভ্যাস কমে যাওয়াকে দায় দিচ্ছেন শিক্ষা গবেষকেরা। একই সঙ্গে, পুরো শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দায়িত্বপ্রাপ্তদের আরো সজাগ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর