ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫১০ জনে।
একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬১৫ রোগী।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬৫৫ জন, ময়মনসিংহে ৫০, চট্টগ্রামে ৩১১, খুলনায় ১৯০, রাজশাহীতে ১১৫, রংপুরে ৬০ জন, বরিশালে ২১৩ এবং সিলেট বিভাগে ২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।
চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৮ হাজার ৯৩৩ জন। তাদের মধ্যে ১ লাখ ৬২ হাজার ৮০৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৬১৭ জন।