হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ জনের 

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৩০ শিশু। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৩৩০ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৯৫ শিশু এবং সন্দেহজনক হামে ১ হাজার ১২৩৫ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৪০৮ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ৮৮১ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৬ হাজার ৪৬৯ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৪০ রোগী।

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১ হাজার ৩৩৬ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ২৩১ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৩৪ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো হামবিষয়ক...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড়াল ৫০২ জনে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর এই হিসাব রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ রোগী। 
ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের ৮টি এসির কপার পাইপ চুরি হয়েছে। বুধবার দিনগত রাতে এ চুরি হয়। এ ঘটনায় নৈশপ্রহরী ১ জনকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। চুরি করে নেওয়া এই পাইপগুলির মূল্যে ৭...
ইরান রাসায়নিক অস্ত্র তৈরি করছে, এমন অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী...
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার...
সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জনসভায় এ আহ্বান জানান তিনি। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর