হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, নতুন রোগী ১৩৭৬

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৩৪ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো হামবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৩৭৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ৫২ হাজার ১৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৫৮ জন, গত ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৫ হাজার ৭৮৬ জন।

গত ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ২৫ হাজার ৭৮৬ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ১৬ হাজার ৩৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ২২৪ জনের মৃত্যু হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হামবিষয়ক এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। এ সময়ে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর এই হিসাব রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ রোগী। 
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ৩০৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৬৭ জন হাম রোগী। 
ভারতের অন্যতম শীর্ষ নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান আদানি সিমেন্ট ক্লিঙ্কার ও সিমেন্ট পরিবহনে ভারী বৈদ্যুতিক ট্রাকের যাত্রা শুরু করেছে। গুজরাটের সাংঘি প্লান্টে এসব ট্রাকের উদ্বোধন করা হয়। আদানি গ্রুপের...
সবাই মিলে ফ্যাসিবাদমুক্ত দেশ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ফ্যাসিবাদমুক্ত হয়ে দেশ এখন গুম-খুনের আতঙ্ক থেকে...
পাকিস্তানে সৌরবিদ্যুতের ব্যাপক বিস্তারে জাতীয় বিদ্যুৎ গ্রিড বড় ধরনের সংকটে পড়েছে। ঘরে ঘরে সোলার প্যানেল স্থাপনের ফলে গ্রিডের বিদ্যুতের চাহিদা কমে গেছে। এতে গ্রিডের রক্ষণাবেক্ষণ ব্যয় মেটানো কঠিন হয়ে...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা জাহাঙ্গীর কবির নানক ও শামীম ওসমানের বিরুদ্ধে টাকা পাচারের প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটির অভিযোগ, টেলিকম ব্যবসার আড়ালে নানক ও শামীম ওসমানের পরিবার পাচার করেছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর